সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়, জনগণের অংশগ্রহণও জরুরি : বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জের উন্নয়ন কার্যক্রমে নিজের ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার তিন মাস পেরিয়ে গেলেও জেলার উন্নয়নে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেননি তিনি। শুক্রবার (১৫ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘আমি তিন মাস হলো মন্ত্রী, সিরাজগঞ্জে চুল পরিমাণ কিছু করতে পারিনি— আমিবিস্তারিত পড়ুন

জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারির সঙ্গে বৈঠকে তিনি এসব বিষয় তুলে ধরেন। শুক্রবার (১৫ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিতেই জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে বিএনপি সমর্থিতবিস্তারিত পড়ুন

ওমানে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের ৪ আপন ভাই, নেপথ্যে কী

যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা ছিল, সেই বাড়িতে চলছে কান্নার রোল। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার (১৫ মে) দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই সেই দুই ভাইয়ের সঙ্গে আরও দুই ভাই দেশে ফিরছেন নিথর দেহ হয়ে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাশেদ, শাহেদুল, সিরাজ ও শহিদ নামের চার আপন ভাই ওমানের মুলাদ্দাহ এলাকায় গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত কার্বন-মনোক্সাইড গ্যাসে দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তারা সবাই উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়াবিস্তারিত পড়ুন

সভাপতি মোস্তফা, সম্পাদক রহমান

সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, সাতক্ষীরার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে সংগঠনের নব নির্বাচিত সভাপতি মীর মোস্তফা আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করেন। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ.সভাপতি মেহেদী আলী সুজয়, সহ.সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক এস.এম হাবিবুল হাসান, অর্থ সম্পাদক সেলিম হোসেন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে সার ও কীটনাশকের দোকানে চুরি

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের দৌলতপুরে মেসার্স সারথী এন্টারপ্রাইজে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৫ মে) গভীর রাতে ধুলিহর ইউনিয়নের দৌলতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত সুশান্ত মন্ডলের এর সার কীটনাশকের দোকান মেসার্স সারথী এন্টারপ্রাইজে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। মেসার্স সারথী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী দৌলতপুর গ্রামের জগদিশ মন্ডলের ছেলে সুশান্ত মন্ডল জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে আমার পরিচালিত দোকান বন্ধ করে আমি বাড়িতে যায়। শুক্রবার সকালে দোকান খোলার সময় দেখতে তার দোকানের কাঠের দরজারবিস্তারিত পড়ুন

জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের লেনদেন ও আচরণে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে— এটা কেউ আগে মনে করতেন না। এখন অনেকেই সেটা মানেন। শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে এ কথা বলেন। জামায়াত আমির বলেন, ‘দুইটা সার্চ লাইট আপনাদের দিকে এখন তাক করা আছে। একটা আল্লাহ তাআলার, আরেকটা জনগণের। এই দুইটাকেই সম্মান ওবিস্তারিত পড়ুন

এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩ রুপি। একই হারে ডিজেলের দামও লিটার প্রতি ৩ রুপি বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে পেট্রোল ও ডিজেল কিনতে বাড়তি অর্থ খরচ করতে হবে ভোক্তাকে। দেশটিতে অনেকদিন থেকেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা ছিল। আর সেই জল্পনাই এবার সত্যি হলো। সারা দেশেই ৩ রুপি করে দাম বাড়ানো হলো এই দুই জ্বালানি তেলের দাম। এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলেরবিস্তারিত পড়ুন

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। শুক্রবার (১৫ মে) মক্কার বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মারা যাওয়া দুই হজযাত্রী হলেন গাজীপুর সদরের নাসরীন জাহান এবং সাভারের নুসরাত শারমীন। হজ অফিস জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৬৫৯বিস্তারিত পড়ুন

৩ দিনের চীন সফরে কী পেলেন ট্রাম্প

চীনে ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাষ্ট্র ফিরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সফর তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সফর শেষে ট্রাম্প কী নিয়ে ফিরলেন সেটিই বোঝার চেষ্টা করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা। শুক্রবার (১৫ মে) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প চেয়েছিলেন ইরানের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন যেন তেহরানের ওপর নিজেদের প্রভাব খাটায়। তার ধারণা ছিল, বেইজিংকে চাপ দিয়েবিস্তারিত পড়ুন