মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যেসব মোটরসাইকেল থাকতে পারে কর আওতার বাইরে

দেশে প্রথমবারের মতো মোটরসাইকেলকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। তবে প্রস্তাবিত নতুন ব্যবস্থায় ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখার চিন্তা করা হচ্ছে, যা স্বস্তি এনে দিতে পারে সাধারণ ব্যবহারকারীদের একটি বড় অংশকে।

জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভিত্তিক অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার বাজেটসংশ্লিষ্ট এক বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির মোটরসাইকেলের জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার বাইকের জন্য বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের আওতার বাইরে রাখার চিন্তা করছে সরকার।

বর্তমানে দেশে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের ক্ষেত্রে অগ্রিম আয়কর কার্যকর থাকলেও মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রে এমন ব্যবস্থা ছিল না। নতুন প্রস্তাব কার্যকর হলে প্রথমবারের মতো এই দুই ধরনের যানবাহনও কর কাঠামোর আওতায় আসবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৯ লাখ। এর বড় অংশই ১১০ সিসির বেশি হওয়ায় নতুন কর কার্যকর হলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, গড়ে প্রতি মোটরসাইকেল থেকে ৪ হাজার টাকা কর আদায় করা গেলে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি রাজস্ব পাওয়া সম্ভব।

বর্তমানে মোটরসাইকেল মালিকদের নিবন্ধন ফির পাশাপাশি নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স দিতে হয়। ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি ৯ হাজার ২৯১ টাকা এবং প্রতি দুই বছর পর ১ হাজার ১৫০ টাকা রোড ট্যাক্স দিতে হয়। ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ১১ হাজার ৭৬৪ টাকা এবং দুই বছর পরপর ২ হাজার ৩০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়।

নতুন কর আরোপের প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোটরসাইকেল খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, দেশে গত এক দশকে মোটরসাইকেল শিল্পে বড় ধরনের বিনিয়োগ হয়েছে এবং এই খাত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। নতুন অগ্রিম আয়কর কার্যকর হলে সাধারণ ব্যবহারকারী, রাইড শেয়ারিং কর্মী, ডেলিভারি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চমূল্যের ও উচ্চ সিসির মোটরসাইকেলের ওপর কর আরোপকে যৌক্তিক বলা গেলেও কম আয়ের মানুষের ব্যবহৃত বাইকের ক্ষেত্রে বিষয়টির পর্যালোচনা প্রয়োজন। কারণ দেশের বড় একটি অংশ দৈনন্দিন যাতায়াত, পণ্য সরবরাহ এবং জীবিকার মাধ্যম হিসেবে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল।

আয়কর আইন ২০২৩ অনুযায়ী, যানবাহনের মালিকদের ফিটনেস নবায়নের সময় অগ্রিম আয়কর দিতে হয়, যা পরে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সমন্বয়ের সুযোগ থাকে। একইভাবে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকরাও ভবিষ্যতে সেই সুবিধা পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস
  • এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • নিজ দল থেকে মমতার বিদায়, তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত