বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয় কর্মশালা

সাতক্ষীরায় অর্জন ফাউন্ডেশন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্ক কর্র্তৃক নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও ওমেন’র সহযোগিতায় আয়োজিত ‘নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা ১২ মে ২০২৬ মঙ্গলবার সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ফ্রিডম অব রিলিজিয়াস কমিটি, সাতক্ষীরার সভাপতি ও প্রাক্তন অধ্যাপক পবিত্র মোহন দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠন অর্জন ফাউন্ডেশনের নির্বাহীবিস্তারিত পড়ুন

শার্শার বেলতলা আমবাজারে অপরিপক্ক আম বিক্রির হিড়িক, উদ্বেগে ক্রেতারা

গাছে এখনও পুরোপুরি পাকে নি হিমসাগর, অথচ বাজারজুড়ে তার দাপট। বাইরে থেকে হলুদাভ রঙ আর চকচকে খোসা দেখে ক্রেতারা আকৃষ্ট হলেও ভেতরে মিলছে কাঁচা স্বাদ। প্রশাসনের ঘোষিত “আম ক্যালেন্ডার” উপেক্ষা করে যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বেলতলা আমবাজারে আগাম হিমসাগর আম বিক্রির অভিযোগ উঠেছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকি ও শার্শার বিখ্যাত আমের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সরেজমিনে বেলতলা আমবাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই ট্রাক, পিকআপ ও ভ্যানে করে বিভিন্নবিস্তারিত পড়ুন

দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী

ভালো চিকিৎসা আর উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে সীমান্ত পেরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। কিন্তু সেই স্বপ্ন অল্প সময়েই পরিণত হয় দুঃসহ বন্দিজীবনে। অবশেষে দীর্ঘ দুই বছর পর ভারতের জেল ও শেল্টার হোমে কাটানো জীবনের ইতি টেনে দেশে ফিরেছেন পাচারের শিকার দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার বিকেলে ভারতের হরিদাসপুর চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ফেরত আসা নারীরা হলেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খেজুরবাড়িয়াবিস্তারিত পড়ুন

তালায় রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) তালা উপজেলা শাখার উদ্যোগে “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধন করে গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে এবং সুনির্দিষ্ট নীতিমালাসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা ফারিয়ারবিস্তারিত পড়ুন

আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে তাঁতীদল নেতা রিপন ও বিএনপি নেতা ছট্টুর বিরুদ্ধে অবৈধভাবে মাছের ঘের জবরদখলের চেষ্টা এবং ডিসিআরকৃত জমি থেকে ভূমিহীন পরিবার উচ্ছেদ এবং ৫০ হাজার টাকা চাঁদাদাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রিপন ও ছট্টু চক্রটি পরিকল্পিতভাবে তাদের ওপর চাপ সৃষ্টি করে মাছের ঘের দখল অন্যথায় ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুই কোটি টাকার প্রতারণা: শ্রমিক লীগ সভাপতি সাবু ও মেয়ে ফারজানা কারাগারে

প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ছাইফুল করিম সাবু ও তাঁর মেয়ে ফারজানা করিমের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ছাইফুল করিম সাবু শহরের পৌরদীঘি (প্রাণসায়র) এলাকার বাসিন্দা। তাঁর মেয়ে ফারজানা করিম পলাশপোল এলাকার বাসিন্দা এবং মোস্তফা মাহমুদেরবিস্তারিত পড়ুন

ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এ কর্মশালা শুরু হয়। এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসাবে তারেক রহমান কর্মশালাটির উদ্বোধন করেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও উপস্থিত আছেন। তারেক রহমান এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন

ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়

দক্ষিণ লেবাননের জেবদিন নামের এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলামদেশি প্রবাসী কর্মী ও একজন সিরীয় নাগরিক নিহত হয়েছেন। সোমবার লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এই তথ্য জানিয়েছে। নিহতদের একজন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাদপুর গ্রামের আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে শফিকুল ইসলাম এবং অপরজন আশাশুনির কাদাকাটি গ্রামের মোঃ আব্দুল কাদের ও নুরুন্নাহান খাতুন দম্পত্তির ছেলে নাহিদুল ইসলাম নাহিদ বলে পবিারের সদস্যদের উদ্বৃতি দিয়ে নিশ্চিত করেছেন ভালুকা চাদপুর মডেলবিস্তারিত পড়ুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটানো আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। আমরা সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সম্মেলনে তিনি এই কথা বলেন। পুলিশ সপ্তাহ-২০২৬ এর কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাতে রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে এই সম্মেলন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের জন্য নিরাপদ সমাজবিস্তারিত পড়ুন

জরাজীর্ণ স্কুল ভবন

তালায় দোকান ঘরে চলছে পাঠদান!

সাতক্ষীরার তালা উপজেলার বুড়ন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি মারাত্মকভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়া ও পিলারে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসানো যাচ্ছে না। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ছাপরা ঘরে চলছে পাঠদান। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির প্রতিটি পিলারে বড় ধরনের ফাটল ধরেছে। ছাদের বিভিন্ন অংশ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। গত দেড় মাসে অন্তত তিনবার পলেস্তারা খসে পড়ার ঘটনাবিস্তারিত পড়ুন