মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দালালের ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধে, ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের রহিমের

পরিবারের অভাব ঘোচাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন ময়মনসিংহের আব্দুর রহিম। স্বজনদের অজান্তে দালালের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত তাকে যোগ দিতে হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। গত ২ এপ্রিল রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে এই ৩০ বছর বয়সী তরুণের। খবর পেয়ে তার গ্রামের বাড়িতে এখন শোকের মাতম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামের আজিজুল হকের বড় ছেলে আব্দুর রহিম। তিন ভাইয়ের মধ্যে সবার বড় এই তরুণের বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম।বিস্তারিত পড়ুন
শাপলা গণহত্যার পর জবাবদিহিতা নিশ্চিত হলে জুলাই হতো না: নাহিদ

শাপলা গণহত্যার পর তৎকালীন সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে জুলাই গণহত্যা হতো না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (১২ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় ক্ষত তৈরি করেছে শাপলা গণহত্যা। তার দাবি, ওই গণহত্যা ঠেকাতেবিস্তারিত পড়ুন
‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক’ : নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সরকার বলছে, হিন্দুরা এখানে আসতে পারবে বাংলাদেশে অনুপ্রবেশ করে, তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশি নাহ-এমনটাই প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১২ মে) দুপুরে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজ ছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এই প্রশ্ন করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তীবিস্তারিত পড়ুন
সীমান্তে কাঁটাতারের বেড়া
সীমান্তের নিরাপত্তা রক্ষা ভারতের প্রধান অগ্রাধিকার: রণধীর জয়সোয়াল

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশ ইস্যু নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) নয়া দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, জাতীয় নিরাপত্তা রক্ষা করাই ভারতের প্রধান অগ্রাধিকার এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে তারা সেই প্রেক্ষাপটেই দেখছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে গতি আনতে বিএসএফকে প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যেবিস্তারিত পড়ুন
বিএনপি ভোট কারচুপি করে নির্বাচনী ফলাফল পরিবর্তন করেছে: এটিএম আজহার

নির্বাচনে বিএনপি ভোটে কারচুপি করে নির্বাচনী ফলাফল পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি। তিনি বলেন, তারা নির্বাচনের পর গায়ের জোরে যা খুশি তাই করছেন। তা মেনে নেওয়া হবে না। গণ-ভোটের রায় মেনে নিন। তা না হলে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে। মঙ্গলবার (১২ মে) বিকেলে পাবনার সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হেলাল উদ্দিনকে আগামী ১৮ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্নেই তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’বিস্তারিত পড়ুন
কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি এম তরিকুল ইসলামের (২৬) সঙ্গে ওই মামলারই বাদী ভুক্তভোগী নারীর (৩৫) বিয়ে সম্পন্ন হয়েছে। আদালতের অনুমতি ও নির্দেশনা মেনে কারাগারের ভেতরেই আনুষ্ঠানিকভাবে এই বিয়ে রেজিস্ট্রি করা হয়। মঙ্গলবার (১২ মে) কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, যাত্রাবাড়ী থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায়বিস্তারিত পড়ুন
স্বপ্ন এখন বাণিজ্যিক চাষ
শখ থেকে সাফল্য: কলারোয়ায় বাড়ির আঙিনায় আঙুরের ফলন

সাতক্ষীরার কলারোয়ায় শখের বসে বাড়ির আঙিনায় আঙুরের চারা রোপণ করে সাফল্যের মুখ দেখেছেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম হোসেন। মাত্র এক বছরের মধ্যেই তার লাগানো পাঁচটি ভিন্ন জাতের আঙুর গাছে ধরেছে সাদা ও লাল রঙের থোকা থোকা ফল। স্বাদেও মিষ্টি ও সুস্বাদু এসব আঙুর। উপজেলার বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ির উঠানে অল্প পরিসরে শুরু করা এই চাষে পরিচর্যা বাবদ খরচ হয়েছে মাত্র দুই থেকে তিন হাজার টাকা। নিয়মিত যত্ন আর আগ্রহেইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুর্নীতি দমন কমিশনের সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তথ্য অধিকার আইন সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক প্রতিনিধিদের সচেতন করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সততা সংঘের জন্য তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দ্য কার্টন সেন্টার ঢাকা’র আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’রবিস্তারিত পড়ুন
আশাশুনিতে যুবদল নেতার বসতবাড়ি ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলাম’র মাছের ঘের বারবার জবরদখলের চেষ্টার অভিযোগে এবং দুইটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ই মে) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শ্রীউলা ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মো. আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি একজন কৃষক ও ভূমিহীন ব্যাক্তি হিসেবে ২০২৫ সাল থেকে লাঙ্গলদাড়িয়া মৌজার সরকারি ১নং খতিয়ানের ২৫২৫ দাগে আমার ভাইসহ দুই একর জমিবিস্তারিত পড়ুন

