মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শূন্য রানে অল আউট, সব ব্যাটসম্যান বোল্ড

৬ মে, ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও অবিশ্বাস্য ঘটনার স্মরণীয় দিন। ১৯২২ সালের এই দিনে ইয়র্কশায়ারের ডিস্ট্রিক্ট বা জেলা পর্যায়ের টুর্নামেন্টের একটি ম্যাচে অবিশ্বাস্য এক কীর্তি গড়েছিলেন বোলার জেনিংস টিউন। প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই শূন্য রানে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন তিনি। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সবকটি উইকেট একাই শিকার করা যেকোনো বোলারের জন্যই পরম আরাধ্য এবং অত্যন্ত কঠিন এক অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত এই কীর্তি গড়তে পেরেছেন মাত্র তিনজন। তারা হলেন জিম লেকার, অনিলবিস্তারিত পড়ুন
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর ফলে বাংলাদেশে কোনো ধরনের অনুপ্রবেশ বা ‘পুশইন’ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগজনকবিস্তারিত পড়ুন
‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প নিয়ে সুখবর

দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ মেগা প্রকল্প ‘পদ্মা ব্যারেজ’-এর কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই তথ্য জানান। তিনি বলেন, প্রকল্পটি শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পদ্মা ব্যারেজ প্রকল্পটি মূলত দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ।বিস্তারিত পড়ুন
কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা!

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পর কলকাতায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নিউ মার্কেট এলাকা। অভিযোগ উঠেছে, ওই মিছিল থেকে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সাংসদ ডেরেক ও’ব্রায়েন তার পোস্টে দাবি করেছেন, পুলিশের অনুমতি নিয়েই এই বিজয় মিছিল বের করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর (সিআরপিএফ) উপস্থিতিতেই প্রকাশ্য দিবালোকে বুলডোজারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

সাতক্ষীরার শ্যামনগরে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স’র আয়োজনে, মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (০৬ মে) শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। শিক্ষক রণজিৎ কুমার বর্মণ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রতবিস্তারিত পড়ুন
বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

যানবাহনের ভিড়ে রাজধানীর সড়কে সময় যেখানে প্রায়শ থমকে দাঁড়ায়, চিরচেনা সেই সড়কে দেখা গেল এক ভিন্ন চিত্র। এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে অ্যাম্বুলেন্সকে তার বহর পার হওয়ার জায়গা করে দিলেন। ঘটনাটি বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পথে ঘটে এ ঘটনা। সকাল ৯টার দিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল। আকস্মিক প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত করার সব ধরনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের সেই রিসোর্স রয়েছে, আমাদের সেই মেধা রয়েছে, আমাদের সেই প্রোগ্রাম রয়েছে, আমাদের সেই ইচ্ছা রয়েছে। এটাকে বাস্তবায়ন করার জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে।’ মঙ্গলবার (৫মে) রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায়বিস্তারিত পড়ুন
শাপলা চত্বর হত্যাযজ্ঞ : রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করেন তার আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। এসময় আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে বিচারকাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। পাশাপাশি এদিন জলিলবিস্তারিত পড়ুন
পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন থাকবে : ডিএমপি কমিশনার

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। জাল নোট কারবারিরা যেন সক্রিয় না হতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারিও চলছে বলে জানান তিনি। বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার। মো. সরওয়ার বলেন, জাল নোট যেন কেউ ছড়াতে না পারে বা কারা কারা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ধরতে অভিযান চলছে। পাশাপাশি সরকারি-বেসরকারিভাবে পশুরবিস্তারিত পড়ুন
খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

ভবিষ্যতে খেলার মাঠে মেলা করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এতে অংশ নেয়। জেলা পর্যায়ের মাঠগুলোতে মেলার কারণে খেলাধুলা বন্ধ থাকা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুড়ি স্পোর্টস কিন্তু ৬৪টাবিস্তারিত পড়ুন

