শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নুসরাত তাবাসসুম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। বুধবার সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান। শপথগ্রহণ শেষে নববির্বাচিতবিস্তারিত পড়ুন

লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে পাপন

দেশের ক্রিকেটে এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী ব্যক্তিত্ব নাজমুল হাসান পাপন এখন সুদূর প্রবাসে সাধারণ জীবনযাপন করছেন। দীর্ঘ প্রায় দুই বছর ধরে বিদেশের মাটিতে অবস্থান করা সাবেক এই বিসিবি সভাপতির একটি নতুন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি রাস্তায় বসে বেশ আয়েশ করে আইসক্রিম খাচ্ছেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তির পোস্ট করা এই ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক সময়ের প্রভাবশালী ক্রীড়া সংগঠকবিস্তারিত পড়ুন

এবার পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি

পশুর হাট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং যানজট এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিবিজি, র‍্যাব মোতায়েন করা হতে পারে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম। বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিবছর গাবতলী পশুর হাট ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবার ঢাকাসহ সারাদেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন। এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করেবিস্তারিত পড়ুন

নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গজুড়ে সহিংসতা

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। যেখানে বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এই অস্থির পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। গুলিতে আহত ওসি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন করের পায়ে গুলি লেগেছে বলে অভিযোগ উঠেছে। গুলি লেগেছে আরও এক জন কনস্টেবলের গায়েও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে দুইবিস্তারিত পড়ুন

মোদীর নেতৃত্বে ভারত কি এক দলীয় শাসনের দিকে যাচ্ছে?

প্রথমবারের মতো ৪৬ বছরের ইতিহাসে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গ জয় করেছে। ২০১৪ সালে মোদী ক্ষমতায় আসার পর এটি দলের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে ধরা হচ্ছে। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাডু, আসাম, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি-তে ভোটগ্রহণ হয়। বিজেপি আসামে টানা তৃতীয়বার ক্ষমতা ধরে রাখে এবং পুদুচেরিতেও জোট সরকার পুনর্গঠন করে। তামিলনাডুতে অভিনেতা জোসেফ বিজয় নতুন দল গড়ে বড় চমক দেখান এবং মুখ্যমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন।বিস্তারিত পড়ুন

ইরানের সঙ্গে সমঝোতার লক্ষ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিবিসি নিউজের। বাংলাদেশ সময় বুধবার (০৬ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে অগ্রগতির কারণে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করা হলো। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকরবিস্তারিত পড়ুন

শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোণার মদন উপজেলায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৬ মে) ভোর রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, ভোর রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র‌্যাব- ১৪ (ময়মনসিংহ)-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। দুপুর একটার দিকে র‌্যাবের পক্ষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, সিন্ডিকেটে ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা চাষিদের

সাতক্ষীরায় ভাঙা ও বাজারজাতকরণ শুরু হয়েছে গাপালভোগ ও গোবিন্দভোগ আম। সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে ইসমাইল হোসেনের বাগানে মঙ্গলবার আম ভাঙা কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তবে উৎপাদন নিয়ে সন্তুষ্ট হলেও আমের দাম নিয়ে খুশি নন চাষিরা। এদিকে, এবারও ১০০ মে.টন আম বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা রয়েছে কৃষিবিভাগের। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাতক্ষীরায় পরবর্তী ধাপে ১৫ মে ভাঙা হবে হিমসাগর আম, ২৭মে ল্যাংড়া ও ০৫ জুন ভাঙা হবেবিস্তারিত পড়ুন

এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে। যা আমরা আগেও বলেছি, এখনও বলছি। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে জানতে চেয়েছেন। কিছু পরামর্শও দিয়েছেন তারা। আমরা পরামর্শগুলো গ্রহণ করেছি। কেননা স্থানীয়বিস্তারিত পড়ুন

মমতা পদত্যাগ না করলে যা ঘটবে পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রশ্ন উঠেছে তৃণমূল কংগ্রেসের পরাজয় সত্ত্বেও মমতা যদি পদত্যাগ না করেন, তবে ভারতের সংবিধান অনুযায়ী কি কি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কখন পদত্যাগ করছেন— এমন প্রশ্নের জবাবে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?’ মমতাবিস্তারিত পড়ুন