শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

চট্টগ্রামের পুলিশ সুপার হলেন ডিসি মাসুদ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশে পেশাদারিত্ব ও মাঠপর্যায়ের দক্ষতার জন্য পরিচিত কর্মকর্তা মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের সদস্য। তার বাড়ি বগুড়া জেলায়। পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা এই কর্মকর্তা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

পুলিশের ৩৯ কর্মকর্তার রদবদল, তালিকাসহ

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। সারা দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ ৩৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে। এরমধ্যে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

ভোট লুটের অভিযোগে পদত্যাগ না করার ঘোষণা মমতার

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে। মঙ্গলবার (৫ মে) কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, আমরা কিন্তু হারিনি, আমাদের ১০০ সিট জোর করে লুট করা হয়েছে। আমাদের লড়াইটা বিজিপির সাথে ছিল না, আমাদের লড়াইটাবিস্তারিত পড়ুন

পে স্কেলে ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব কি ‘শুভঙ্করের ফাঁকি’

দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যখন উদ্দীপনা তৈরি হওয়ার কথা, তখন এক নতুন গাণিতিক সমীকরণ ও আশঙ্কায় তৈরি হয়েছে চরম উদ্বেগ। সরকারের নীতিগত আলোচনায় মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব থাকলেও এর বিনিময়ে বর্তমানের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হতে পারে-এমন আভাসে সাধারণ কর্মচারীরা একে দেখছেন ‘শুভঙ্করের ফাঁকি’ হিসেবে। বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মুদ্রাস্ফীতির বাজারে এই পরিবর্তন অনেকের জন্য স্বস্তির বদলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ২০১৫বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে গোয়ালীকে ১ বছর কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়ায় দুধের সাথে কেমিক্যাল মিশিয়ে দুধের ভলিয়াম বৃদ্ধি অপরাধে সুমন নামে গোয়ালীকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করাছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (৪ষ্ঠা মে) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেয়াড়া ঘোষপাড়া নব ঘোষের বাড়ি দুধের কারখানায় হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত সুমন ঘোষ (৩০) উপজেলার দেয়াড়া ঘোষপাড়ার নব কুমারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল বারীর মমতাময়ী মা মোছাঃ শুকজান বিবি বার্ধক্যজনিত কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুনাকরকাটি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মে ‘২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃতুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে সহ অষংখ্যা অত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৬ মে ‘২৬) বাদ জোহর নিজ বাড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা ও নগদ অর্থ বিতারণ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খু: ৫৫০) এর মাসিক সভা ও মৃত শ্রমিক পরিবারের মাঝে এককালীন অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে বাস টার্মিনালস্থ জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ মাসিক সভা ও নগদ অর্থ বিতারণ করা হয়। জেলা বাস, মিনিবাস, কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জাকির হোসেন টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান’ র পরিচালনায় এসময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি: “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” স্লোগান সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউণ্ডেশনের কমিউনিটি রেডিও নলতার আয়োজনে বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন বিসিআরএ এর সহযোগিতায় এবং ইউএনডিপি এর র্আথিক সহযোগিতায় “জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক রেডিও ফেস্টিভ্যাল”অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত রেডিওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু

কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। মঙ্গলবার কলারোয়ার বেলতলা বাজারে আম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের আম সংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোবিন্দভোগ, গোলাপখাস, বোম্বাই, বৈশাখিসহ স্থানীয় জাতের পরিপক্ব আম আমবাগান থেকে সংগ্রহ ও বাজারজাত করা হচ্ছে। এরপর ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম সংগ্রহ করার কথা। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আমের বিভিন্ন আড়ত ঘুরেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে রডের কাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে রডের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়া রাজমিস্ত্রী আব্দুল গফফার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৯ এপ্রিল (বুধবার) সকাল সাড়ে ৯টার দিকে রাজগঞ্জ বাজারের একটি দুইতলা ভবনে রডের কাজ করার সময় অসাবধানতাবশত রডটি বিদ্যুতের লাইনে স্পর্শ করলে তিনি গুরুতর দগ্ধ হন।বিস্তারিত পড়ুন