শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভারী পণ্য ওঠা-নামানোর কাজে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ক্রেন ও ফর্কলিফট না থাকায় আমদানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রতা ও আর্থিক ক্ষতি। বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হওয়া মোট পণ্যের প্রায় ৩০ শতাংশই ভারী ধরনের, যা খালাস করতে ক্রেন ও ফর্কলিফট অপরিহার্য। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, চাহিদার তুলনায় যন্ত্রপাতির সংখ্যা অনেক কম। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, স্বাভাবিক কার্যক্রম সচলবিস্তারিত পড়ুন

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের রিটে শুনানি শেষ, আদেশ বুধবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর শুনানি হয়েছে, তবে আদেশ হবে বুধবার। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেয়। এদিন বাকি থাকা এক আসনে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেল ২১ এপ্রিল এনসিপির জন্য বরাদ্দ দুই আসনে মনোনয়নপত্র জমা দেনবিস্তারিত পড়ুন

আনন্দবাজারের চোখে আট কারণে মমতার পতন

আনন্দবাজারের চোখে আট কারণে মমতার পতন পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওপার বাংলার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি বিশ্লেষণে আটটি প্রধান কারণ তুলে ধরা হয়েছে, যেগুলো তৃণমূলের দুর্বলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠান বা ক্ষমতার বিরোধিতা : একটানা ১৫ বছর সরকারে থাকা একটি দলের বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই প্রতিষ্ঠান বা স্থিতাবস্থা বিরোধিতা তৈরি হয়েছিল। দলের নিচুতলার নেতাদের ‘সৌজন্যে’বিস্তারিত পড়ুন

আসামে বিজেপিই থাকল, পালাবদল কেরালায়

ভারতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এল চমকের পর চমক। পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটানোর পাশাপাশি অন্য দুই রাজ্যও সাক্ষী থাকল পালাবদলের। আসামে বিজেপিই থাকল, তবে আরও শক্তিশালী হয়ে। কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে মসনদ টিকিয়ে রাখার লড়াইয়ে আবার সফল হলো ক্ষমতাসীন এনডিএ জোট। চারটি রাজ্য ও কেন্দ্রশাসিত পদুচেরি নিয়ে পাঁচটি বিধানসভায় গত মাসে ভোট গ্রহণ করা হয়। গতকাল সোমবার সকালে সব রাজ্যে একসঙ্গে ভোট গণনা শুরু হয়। গতকালবিস্তারিত পড়ুন

আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে অভাবনীয় পরাজয় বরণ করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে তার এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। শুভেন্দুর দাবি, মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, তাকে দেয়নি। এরপরও ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তিনি। এই পরাজয়ের মাধ্যমে রাজনীতি থেকে মমতার অবসর হয়েছে বলেও মন্তব্য করেছেন এ বিজেপি নেতা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে শুভেন্দু বলেছেন, মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোটবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। সে কারণে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন হলেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে বলে সরকার মনে করে। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় ভারতের সঙ্গে চলমান বিভিন্নবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে লন্ডভন্ড মমতার ঘাসফুল

১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির ২৯৪টি আসনের মধ্যে এদিন ২৯৩টি আসনে (অনিয়মের অভিযোগে ফলতা আসনে ভোটগ্রহণ আগামী ২১ মে) গণনা হয়। সরকার গড়তে দরকার ১৪৭ আসন। এরমধ্যে স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত ২০৪ আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৮১ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) ১টি আসনে, ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি) ১টি আসনেবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে বদলা নয়, বদল হবে: মোদী

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়কে ‘ঐতিহাসিক অধ্যায়’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, এটা রাজ্যের উন্নয়নের এক নতুন অধ্যায়ের শুরু। নয়াদিল্লিতে দলটির প্রধান কার্যালয়ের সামনে এক সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি বাংলা ভাষাতেই বললেন, বাংলায় পরিবর্তন হয়ে গেছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় সমর্থকদের উদ্দেশে সমাবেশে মোদী বলেন, বাংলা এখন ভয়মুক্ত ও আমাদের উন্নয়নের প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেছে। ভারতের উত্তরের রাজ্যগুলোও বিজেপির শাসনাধীন। এ বিষয়ের প্রতি ইঙ্গিতবিস্তারিত পড়ুন

চমক দেখালেন বিজয়, কিন্তু সরকার গঠন কি সম্ভব?

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় বড় ধরনের সাফল্য পেয়েছেন। তার দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ২৩৪ আসনের মধ্যে ১০৭টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, অর্থাৎ এখনও ১১টি আসন কম রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গভর্নর টিভিকেকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। সে ক্ষেত্রে দলটি সংখ্যালঘু সরকার গঠন করতে পারে এবং পরে অন্য দলের সমর্থন নেওয়ার চেষ্টা করবে। দলটির নেতারাবিস্তারিত পড়ুন

নিজ আসনেই ভরাডুবি মমতার

নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের পর ভবানীপুরেও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়ে পরাজিত হয়েছিলেন মমতা। তাই এবার মমতার আসনে লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। আর তাতেই পরাজিত হয়েছেন তিনি। ‘ঘরের মেয়ে’বিস্তারিত পড়ুন