মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল

রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মহিমায় অন্যতম এক নাম—আনোয়ারুল ইসলাম সজল। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এই কৃতি সন্তান এবার পেলেন যোগ্যতার স্বীকৃতি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এই লড়াকু ছাত্রনেতা। বিগত ফ্যাসিবাদের দুঃসময়ে আনোয়ারুল ইসলাম সজল ছিলেন রাজপথের অকুতোভয় সৈনিক। আন্দোলন করতে গিয়ে দুইবার কারাবরণ এবং দুইবার সরাসরি পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েও দমে যাননি তিনি। জেল, জুলুম আর নির্বাসনের চরম কষাঘাত সহ্য করেও বিচ্যুত হননি নিজের আদর্শবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ঋণের চাপ সইতে না পেরে প্রবাসফেরত যুবকের আত্মহত্যা

কয়েক মাস আগে সহায়-সম্বল বিক্রি ও ঋণ করে বুকভরা স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন মনিরামপুরের ফিরোজ হোসেন (৩৫)। কিন্তু দালালের প্রতারণায় ও সে দেশের আইনি জটিলতায় পড়ে মাত্র তিন মাসের মাথায় খালি হাতে দেশে ফিরতে হয় তাকে। এরপর চারদিক থেকে পাওনাদারদের ঋণের চাপ বাড়তে থাকায় সেই মানসিক যন্ত্রণা ও হতাশা সইতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নিয়েছেন যুবক ফিরোজ। রোববার সন্ধ্যায় স্বজনরা নিজ বসতঘর থেকে ফিরোজের ঝুলন্ত মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সদর উপজেলা রং-পালিশ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সোমবার সকালে শহরের পাকাপোল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগী শনাক্তকরণের জন্য বিশেষ বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ সেবা নিতে ভিড় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতাদের ইউএনও ও ওসির সাথে মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় হয়। রোববার পৃথক এ সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের অফিসকক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু) সাংগঠনিক সম্পাদক মাস্টার প্রদীপবিস্তারিত পড়ুন
তালায় ৬ পিস ইয়াবাসহ যুবক আটক

সাতক্ষীরার তালা উপজেলায় ৬ পিস ইয়াবাসহ মোঃ বাবু সরদার নামে এক যুবককে করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার আটারই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে আটারই গ্রামে মোঃ আহমদ সরদার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারির শিক্ষার্থীদের নবীন বরণ

নবজীবন নার্সিং ইনস্টিটিউট সাতক্ষীরার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১১টায় শহরের মুন্সিপাড়ায় নবজীবন নার্সিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিস ডা. জয়ন্তবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনিত হয়েছেন দেবহাটার আনোয়ার ইসলাম সজল| সে উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনির ছোট ভাই এবং জুলাই গণঅভ্যুথানের সম্মুখ সারির নেতৃত্বদানকারী| জানা গেছ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর অফিসিয়াল প্যাড কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ¯^াক্ষরিত পত্রে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়| এতে দেবহাটার আনোয়ার ইসলাম সজলকে সহ-সভাপতি মনোনিত হয়েছেন| এর আগেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্নবিস্তারিত পড়ুন
ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সর্বশেষ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। রোববার (০৩ মে) সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, বাংলাদেশে বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হয়েছিল। বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠারবিস্তারিত পড়ুন
বিটিভির বাজেট ৩০০ কোটি টাকার বেশি, আয় মাত্র ১৫ কোটি : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও এটি ১৫-১৬ কোটি টাকা আয় করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘আমি খোঁজখবর নিতে গেলাম, ৩২০ থেকে ৩২৫ কোটি টাকা বাজেট বিটিভির। এটি আয় করে ১৫ থেকে ১৬ কোটি টাকা। পুরোটাই একটি ভর্তুকি প্রতিষ্ঠান। এটি আদৌ কী দিচ্ছে? সংবাদ কী দিচ্ছে সেটা জরুরি না আমার কাছে। আদৗ কী দিচ্ছে আসলে? এটাবিস্তারিত পড়ুন

