মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিল

সাতক্ষীরা সংবাদদাতা: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে সাতক্ষীরাতে ১১ দলের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিলটি শুরু হয়। গণ মিছিলটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে তুফান মোড় হয়ে বড়বাজার হয়ে থানা মসজিদ হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। সমাবেশ ও গণ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু কিশোরদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২ মে) বিকাল ৩টায় সারাদেশের সঙ্গে একযোগে এ প্রতিযোগিতার ভার্চ্যুয়ালে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান । সাতক্ষীরা প্রান্ত থেকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ওবিস্তারিত পড়ুন
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে সাতক্ষীরা জেলা রোভারের ৫ স্কাউটার অংশ নিয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ সরকারি কে সি কলেজে ওয়ার্কশপের উদ্বোধন করা হয়। ওয়ার্কশপে খুলনা বিভাগের ১০ জেলার অন্তত ৬০ জন স্কাউটার অংশ গ্রহণ করেন। ওয়ার্কশপে সাতক্ষীরা জেলা রোভার স্কাউট থেকে কমিশনার রেজাউল করিম, সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, ডিআরএসএল পবিত্র কুমার দাশ, সহকারী কমিশনার (সংগঠন ও বিধি) নাজমুল হক অংশ গ্রহণ করেন। ওয়ার্কশপে বিভিন্ন সুপারিশমালাবিস্তারিত পড়ুন
মহান মে দিবসে সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা

“শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সঙ্গীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মিয়ারাজ আলীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মহান মে দিবসে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অর্থ বিতরণ

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৬ উপলক্ষে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের মাইক্রো স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের বাইপাস সংলগ্ন সংগঠনের কার্যালয়ে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুলবিস্তারিত পড়ুন
মহান মে দিবসে সাতক্ষীরা সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩ তম বছর পূর্তি

“আস্থা বিশ্বাস ও ভালোবাসার” ১৩ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় চিকিৎসা সেবায় ব্যাপক সুনাম ধরে রেখে ১৩ তম বছর পূর্তি উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৮টায় সদর হাসপাতাল সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’র সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল কোর্ট সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের ২য় তলার হলরুমেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে শুক্রবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার। তিনি অতিথিদের সাথে পুরুস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম), জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপি’রবিস্তারিত পড়ুন
কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত

সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হুমায়ুন কবির। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শাহিন। অনুষ্ঠানে এ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, সাংবাদিক আরিফ মাহমুদ, কাজীবিস্তারিত পড়ুন
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন সাতক্ষীরা প্রেসক্লাবের

মোস্তফা সরোয়ার-তরিকুল ইসলামের নেতৃত্বে খুলনা প্রেসক্লাবের নতুন নির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সাথে সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও গণমাধ্যমের মানোন্নয়নে তাঁরা বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিবৃতিদাতারা হলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিকবিস্তারিত পড়ুন

