মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা

” সুস্থ শ্রমিক,কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শ্রমিক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কবিস্তারিত পড়ুন
তালায় মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে মারধর, হাসপাতালে ভর্তি

সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করেছে সৎ ভাই নজরুল মোল্লা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত হয়েছেন মারুফা বেগম (মা) ও স্বপ্না বেগম (ছোট ভাইয়ের স্ত্রী)। জানা গেছে, আটুলিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা হান্নান মোল্লার স্ত্রী মারুফা বেগম জানান, গত কয়েক বছর ধরে তার স্বামীর প্রথম পক্ষের ছেলে নজরুল মোল্লা পারিবারিকভাবে তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধান কেটে বাড়িতে আনাকেবিস্তারিত পড়ুন
শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক ফেডারেশন

আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস, আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস। মহান স্বাধীনতা যুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ সকল আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। শ্রমিকরাই এদেশের উন্নয়নের প্রাণশক্তি, শ্রমিকের ঘামে গড়ে ওঠে অর্থনৈতিক ভিত। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ। সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক হারিক হোসেনের নেতৃত্বে একটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে ১মে সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘শ্রমিকরা আল্লাহর বন্ধু ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার শ্রমজীবী মানুষ অংশ নেন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শহরের তুফান কোম্পানির মোড় থেকে র্যালিটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কবিস্তারিত পড়ুন
এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরলেই চোখে পড়ে একটি দৃশ্য গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর এক কিশোরের প্রাণখোলা হাসি। অগণিত মিম, ট্রল আর রিলসের কল্যাণে এই মুখটি এখন বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু পর্দার পেছনের মানুষটির পরিচয় বা তার বর্তমান অবস্থা অনেকেরই অজানা। নিজের ভুবনভোলানো হাসির মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিশোরের নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের এক অত্যন্ত দরিদ্র পরিবারে অরুণের বেড়ে ওঠা। অভাবের তাড়নায় চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনাবিস্তারিত পড়ুন
এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী

সরকার প্রধানের দায়িত্ব পালন করা মোটেও আরামদায়ক কোনো বিষয় নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “দূর থেকে এই চেয়ারটি দেখতে খুব আরামদায়ক মনে হলেও আসলে এটি খুব কঠিন একটি জায়গা। এই চেয়ারে বসলে আমি প্রতি মুহূর্তে অনুভব করি যে আগুনের তপ্ত হিট আসছে।” বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখবিস্তারিত পড়ুন
অতীত আঁকড়ে না থেকে নতুন ইতিহাস গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারি দলকে উদ্দেশ্য করে বলেছেন, “অতীতকে স্মরণ রাখা ভালো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়াও ভালো। কিন্তু ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা নিজেরা নতুন কোনো ইতিহাস তৈরি করতে পারব না। আসুন, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাই।” বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রায় ৪৩ মিনিটের এক দীর্ঘ বক্তব্যে তিনি দেশের রাজনীতি,বিস্তারিত পড়ুন
ডেপুটি স্পিকারের পদটি এখনো বিরোধীদলের জন্য উন্মুক্ত রয়েছে: প্রধানমন্ত্রী

বিরোধী দলের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী আবারও তাদের ডেপুটি স্পিকারের পদটি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, “পদটি এখনো বিরোধীদের জন্য উন্মুক্ত রয়েছে, তারা চাইলে যেকোনো সময় এটি গ্রহণ করতে পারেন।” বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের বৃহত্তর স্বার্থে এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিরোধী দলের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
নাহিদকে বাংলাদেশের নেতা ঘোষণা হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে বাংলাদেশের নেতা বলে আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।’ ওই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টা পর সংসদে নাহিদের দেওয়াবিস্তারিত পড়ুন
বৃষ্টিতে ভেজা ধানের চারা গজানো রোধে কৃষি বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ

টানা বৃষ্টি বা আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে মাঠের পাকা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন দেশের কৃষককূল। কাটা ধান সময়মতো শুকাতে না পারায় এবং স্তূপ করে রাখার ফলে সৃষ্টি হওয়া ভ্যাপসা গরমে ধানে দ্রুত চারা (অঙ্কুর) গজিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একবার চারা গজিয়ে গেলে সেই ধানের বাজারমূল্য কমে যায় এবং চালের মানও নষ্ট হয়। এই সংকটময় মুহূর্তে কৃষকদের ফসল রক্ষায় জরুরি কিছু বৈজ্ঞানিক পরামর্শ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। প্রতিকূল আবহাওয়ায় রোদ না থাকলেওবিস্তারিত পড়ুন

