শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দেশে ফেরার সময়সীমা জানালেন আ.লীগের সাবেক এমপি ক্রিকেটার সাকিব

২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে আসতে পারেননি সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, যার মধ্যে আছে হত্যা মামলাও। গত জানুয়ারির শেষ সপ্তাহে হঠাৎ করেই এসব মামলার সুরাহা করে সাকিবকে আবার দেশের ক্রিকেটে ফেরানোর উদ্যোগ নেয় বিসিবি। সাকিবের আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছেও পাঠিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। এরপর থেকেই বিশ্বসেরা এই অলরাউন্ডারেরবিস্তারিত পড়ুন

ফের দাম বাড়লো পেট্রল-অকটেনের

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। রোববার (৩১ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো। যা ১ জুন থেকে কার্যকর হচ্ছে। এর আগে গতবিস্তারিত পড়ুন

‘প্রতিবেশীর সাথে সম্পর্ক করবো কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক না’ : গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়, কিন্তু সেই সম্পর্ক কখনোই দাসত্বের পর্যায়ে যেতে পারে না। বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, এটি কোনও ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ নয়।” বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দেশের সমসাময়িক রাজনীতি ও প্রতিবেশী দেশেরবিস্তারিত পড়ুন

সংস্কারের বাহানায় অনেক বিষয়ে আপস করেছি, জুলাই সনদেও স্বাক্ষর করেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কায় বিভিন্ন বিষয়ে আপস করা হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের একটা তাগাদা ছিল, সংস্কারের বাহানায় যেন নির্বাচন আটকে না যায়। সে কারণে আমরা অনেক বিষয়ে আপস করেছি, এমনকি জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি।’ তিনি দাবি করেন, তখনকার রাজনৈতিক বাস্তবতায় ঐক্য ওবিস্তারিত পড়ুন

মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : সংসদে মোহাম্মদ তাহের

জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের আক্রমণাত্মক আচরণ নিয়ে সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত। ড. তাহের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যেভাবে জামায়াতকে লক্ষ্য করে মন্তব্য করা হতো, এখন একই ধরণ সরকারি বেঞ্চ থেকে লক্ষ্য করা যাচ্ছে। তিনিবিস্তারিত পড়ুন

বুথফেরত জরিপে প্রথম নির্বাচনেই থালাপতি বিজয়ের বাজিমাত

বিধানসভা নির্বাচন শেষ হতেই তামিলনাড়ুর সবার নজর এখন সবার বুথফেরত জরিপের দিকে। সেই জরিপেই সবচেয়ে বড় চমক হয়ে উঠেছেন দক্ষিণী সিনেতারকা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই সম্ভাব্য বড় সাফল্যের আভাস দিচ্ছেন তিনি। ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়। বলা চলে প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত বুথফেরত জরিপ তার জয়ের আভাস দিয়েছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। মোট ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনেরবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বলছে বুথফেরত জরিপ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথফেরত জরিপ বা এক্সিট পোলের ফল প্রকাশ পেতে শুরু করেছে। সর্বশেষ একাধিক বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, এবারের নির্বাচনে রাজ্যের ক্ষমতা হারাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি জরিপে দেখা গেছে, তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে বিজেপি বড় ধরনের জয় পেতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টুডেজ চাণক্য তাদের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে,বিস্তারিত পড়ুন

পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন ১০৭ জন, তালিকা প্রকাশ

১০ মে শুরু হবে পুলিশ সপ্তাহ। চার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইনস মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হবে। এবার পদকের জন্য মনোনীত করা হয়েছে ১০৭ জন সদস্যকে। পুলিশ ছাড়াও র‌্যাবে দায়িত্ব পালন করার একাধিক সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা পদক পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের পদক পরিয়ে দেয়ার কথা রয়েছে। পুলিশ সপ্তাহ শুরুর আগে আমাগী ২ মে পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশবিস্তারিত পড়ুন