সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

সাতক্ষীরা থেকে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম শুক্রবার (১১ সেপ্টেম্বর ‘২৬) মাগরিবের নামাজের পর রাজধানীর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলামবিস্তারিত পড়ুন
সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার মাগরিবের নামাজের পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। এক বিবৃতিতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র বলেছে, শেখ আব্দুল আলিম ছিলেন সাতক্ষীরার সাংবাদিকতা অঙ্গনেরবিস্তারিত পড়ুন
সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

সাতক্ষীরার সংবাদ অঙ্গনের পরিচিত মুখ, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও সাতক্ষীরা জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম আর নেই। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর রাজধানী ঢাকার ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ফুসফুসে বাতাস প্রবেশের জটিলতায় আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রথমে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শুক্রবার কালিগঞ্জের সীমান্ত নদী কালিন্দীতে এ ঘটনা ঘটে। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে কালিন্দী নদীর বাঁশঝাড়িয়া এলাকায় স্পিড বোটে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরেবিস্তারিত পড়ুন
প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের সঙ্গী। ঘর-গৃহস্থালি থেকে কৃষিকাজ, এমনকি মাছ ধরার কাজেও এসব পণ্যের ছিল ব্যাপক ব্যবহার। সময় বদলেছে, বদলেছে মানুষের চাহিদাও। সস্তা ও সহজলভ্য প্লাস্টিক পণ্যের দাপটে সেই জায়গা এখন ক্রমেই সংকুচিত হচ্ছে। সঙ্গে হারিয়ে যেতে বসেছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বাঁশশিল্প এবং এর সঙ্গে জড়িয়ে থাকা কারিগরদের জীবন-জীবিকা। সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোরাপাক্রাতলা গ্রামের সড়কের পাশে বসে বাঁশের চিকনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু

সাতক্ষীরায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে মেসার্স এস এস এন্টারপ্রাইজ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের পলাশপোলে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মেসার্স এস এস এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আসাদুজ্জামান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শহীদ কাজল সরণিতে সংগ্রাম/স্পন্দন হাসপাতাল ও ওয়ালটন শোরুমের উত্তর পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি গ্লাস, আয়না, হার্ডবোর্ড, পারটেক্স, মেলামাইন বোর্ড,বিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গাঁজা গাছগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মশ্বিমনগর ইউনিয়নের চাকলা মাঠপাড়া এলাকায় মাফুজা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা থেকে প্রায় ৭ হাত লম্বা আকৃতির ৪৫টি তাজা গাঁজা গাছ উদ্ধারবিস্তারিত পড়ুন
জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল

দেশের অধিকাংশ মানুষ জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটায় সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকন (সদস্য) বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘একই দিনে দুটি ভোটের একটি মেনে নিয়ে আরেকটি না মেনে বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে।’ জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন দেখতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

বাড়ির আঙিনা থেকে ছাদ, কোথাও জমে থাকা পানি আছে কি না, তা দেখছেন স্বেচ্ছাসেবকেরা। সাতক্ষীরায় ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসে বাড়ি বাড়ি সচেতনতা কার্যক্রম চালাচ্ছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের সুলতানপুর, কামালনগর, মুনজিতপুরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যান তারা। বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাড়ির আশপাশে পানি জমে আছে কি না, ফুলের টব, বালতি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ার কিংবা অন্য কোনোবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীন অসহায় মরিয়ম বেগম। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। প্রায় দেড় মাসের প্রচেষ্টায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে মরিয়ম বেগমের জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে নতুন টিনের ঘর ও টয়লেট। পাশাপাশি স্থাপন করা হয়েছে গভীর নলকূপ এবং ঘরে প্রয়োজনীয় আসবাবপত্র, বিছানাপত্র ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন

