সেপ্টেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতের টিকিট এটা ভুয়া টিকিট। জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা দেশের মাটি, মানুষের উন্নয়নের রাজনীতি করি। শনিবার (৫ সেপ্টেম্বর) দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে মোঃ ইফাজউদ্দীন (৯৬) নামের এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত বুধবার ৮ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় তিনি পরিবারের সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পেয়ে তাঁর ছেলে মোঃ আব্দুল আলীম (৪৯) সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৭৪৪, রবিবার ১২ জুলাই ২০২৬ সংক্রান্ত আবেদন করেছেন। জিডি ট্র্যাকিং নম্বর QFBU2D। পরিবার সূত্রে জানাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ ও ২০২৮-২০২৯—তিন বছরের জন্য সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি হয়েছেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বেলালী এবং নবনির্বাচিত সেক্রেটারি হয়েছেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্ট কার্যালয়ের কাজী শামছুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ

সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়া এলাকার গৃহবধূ ইনা পারভীন চন্দনা (৩৫) গুমের প্রধান আসামি তার স্বামী শীর্ষ মাদক চোরাকারবারি, সন্ত্রাসী রবিউল ইসলাম রবি ওরফে ভেন্ডার রবি’কে আটক করেছে পুলিশ। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার ভোররাতে সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়। গুমের শিকার গৃহবধু চন্দনা সাতক্ষীরা শহরের শীর্ষ মাদক চোরাকারবারি রবিউল ইসলাম রবি’র দ্বিতীয় স্ত্রী। ও তালার শিবপুর গ্রামের মহিউদ্দীন শেখের কন্যা। উল্লেখ্য, গত দু’মাস ২২ দিন আগে সাতক্ষীরা শহরের কাটিয়াবিস্তারিত পড়ুন
তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক সংগঠন ‘সমতা ফোরাম সিএসও হাব’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে ১৪টি সিএসও হাবের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সমতা ফোরামের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমতা ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সভার প্রারম্ভে বিগত সভারবিস্তারিত পড়ুন
তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

সাতক্ষীরার তালা উপজেলার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও তালা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমদকে সভাপতি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস এনামুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অনুমোদিত অ্যাডহক কমিটির অনান্য সদস্যরা হলেন, সাধারণ শিক্ষক মফিদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. এনামুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। গাজী সুলতান আহমদবিস্তারিত পড়ুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার তালা উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোল্যা আ. রাকিব। সংগঠনের সভাপতি মো. তানভীর হোসেন বলেন, “তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।” এদিকে নতুন এ সংগঠনের যাত্রাকে স্বাগত জানিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষি ব্যাংক সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুরে মোজাফফার গার্ডেন এন্ড রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মহা ব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফয়সাল, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাবিস্তারিত পড়ুন
তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম হায়দার। সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গাজী সুলতান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস ও তথ্য-প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদকবিস্তারিত পড়ুন
মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চম দিনে সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ করেছেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের মিলবাজার এলাকায় এ দাওয়াতি কার্যক্রম ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং কোরআন ও ইসলামের নির্দেশনা অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান। দাওয়াতি কার্যক্রমে অংশবিস্তারিত পড়ুন

