শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত এক নারী (৪০)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। সূত্রে জানাগেছে, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যান চালক শরিফুল ইসলাম তার ভ্যানে বালু লোড দেওয়ার এক পর্যায়ে মুকুলের রড-সিমেন্টের দোকানের পিছনে প্রসাব করতে বসেন। এসময়বিস্তারিত পড়ুন

তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উৎসব উদযাপন

পাঠকপ্রিয় অনলাইন সংবাদপত্র ‘তালার খবর’-এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালা প্রেসক্লাব হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও ‘তালার খবর’-এর সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান ও আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মোতাহিরুল হক শাহিন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,বিস্তারিত পড়ুন

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উদযাপিত হতে যাওয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে উল্লেখ করে এর সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, দিনটি বাংলাদেশিবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। তবে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের চেয়েও বেশি। নতুন বেতনস্কেলের তথ্য অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ হারে বেড়েছে। অর্থাৎ এসব গ্রেডে বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক মূল বেতনের দ্বিগুণ করা হয়েছে। ১ম গ্রেডে বর্তমানে নির্ধারিত ৭৮ হাজার টাকা থেকে নতুন বেতনস্কেলে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক আবেগঘন চিঠিতে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর থেকেই মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হারায়বিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। তিনি জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। আরেকজন সদস্য গুরতর আহত হয়েছেন। নিহত ও আহত সদস্যদের নাম-পরিচয় এবং দুর্ঘটনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এর আওতায় আসবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ নিয়ে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশের প্রায় সোয়া ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। তারা পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩.০০ পর্যন্ত ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। ​কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস উপস্থিতিতে প্রাইমারি স্কুলে চারাগাছ পৌঁছে দেওয়া ও স্কুল প্রাঙ্গণে তা রোপণ করা হয়। দিনব্যাপী চারা রোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-​কেরালকাতা ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত

দেশের প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীর জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর নিয়ে এসেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বা নতুন বেতনস্কেলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকেই এই নতুন পে-স্কেল কার্যকর হবে। নবম পে-স্কেল অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা এর নিচের নিট পেনশন আহরণকারীদের ক্ষেত্রে নিট পেনশন ১০০ শতাংশ,বিস্তারিত পড়ুন

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস), নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সেকারণে সেই নির্বাচনে জিএস পদে দ্বিতীয়য় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ২০১৯ সালে পর্ষদের রাশেদ খাঁনের পর্ষদের সহসভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নুর বিজয়ী হয়েছিলেন। সোমবার (৩১ আগস্ট) রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ,বিস্তারিত পড়ুন