শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেপ্টেম্বর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বলতে চাই না: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যা ঘটে, তা নিয়ে তিনি কিছু বলতে চান না এবং বলা উচিতও নয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা সবচেয়ে ভালোভাবে বুঝবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সবসময় চাই। আমরা যা সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএ’র মাধ্যমেই শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আগের মতো প্রিলিমিনারি, লিখিত এবং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে নিবন্ধন সনদ অর্জন করতে হবে প্রার্থীদের। সে হিসেবে এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ পদ্ধতি বহাল থাকছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি ও কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ‘২৬) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জমির হোসেন, সরকারিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর পিতা বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল আজিজ(৯০) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। টানা ১৮দিন চিকিৎসকদের নিবিড় পরিচর্যার মধ্যে মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমে জানাজা বুধবার সকাল ১০টার সময় কলারোয়া উপজেলা মডেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকালে শহরের এবি খান পেট্রোল পাম্পের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা জেলা জাসাসের সভাপতি শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। পরে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে অংশগ্রহণ করে, শহরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। মঙ্গলবার দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমানের অফিস কক্ষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও। মতবিনিময়কালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে একটি ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ গঠনের বিষয়ে আলোচনা করেন। পরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ তিনজন শিক্ষককে ক্লাবটির দায়িত্ব দেওয়া হয়। এ সময় ইউএনও অর্ণববিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৫ ধারা অগ্রাহ্য করে এবার গোরস্থান, দরগা ও মাদ্রাসাসংলগ্ন কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখলের নতুন পাঁতারা শুরু করেছে আব্দুস সামাদ ও তার চক্র। কোনো ব্যাংক কর্মকর্তা ছাড়া নিজেই একটি রাষ্ট্রীয় ব্যাংকের ভুয়া সাইনবোর্ড ও টলঘর বসিয়ে জায়গাটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন তিনি। মামলার নথি অনুযায়ী, দেবহাটা থানার পারুলিয়া মৌজার আরএস ৩৫৭৫৩ ও ৩৫৭৫৬ (এসএ দাগ ১১২০৩) নম্বর দাগের সম্পত্তি নিয়ে গোলামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার ৩০ জন প্রান্তিক পেশাজীবী এ ১০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি

নিজস্ব প্রতিনিধি : সংগ্রাম-ত্যাগ-সাফল্যের ৪৮ বছরে জাতীয়তাবাদী দল বিএনপি। বহুমুখী সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল, আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ নেতৃত্বে যে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে১০৬, সাতক্ষীরা-২বিস্তারিত পড়ুন

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন