মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগীখালি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মি সমাবেশ

কলারোয়ার যুগীখালি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২০ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে যুগীখালি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, নব-নির্বাচিত কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম শফি।
উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য রাখেন যুগীখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অজিয়ার রহমান, অধ্যাঃ আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা সমরেশ ঘোষ, কাজী বাবলু, ইউপি সদস্য এরশাদ আলী, আব্দুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগীখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম লাল্টু বলেন – আসন্ন ১১ এপ্রিল যুগীখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার যার হাতে নৌকা তুলে দিবেন আপনারা আমরা সবাই মিলে সেই নৌকাকে বিজয়ী করতে এখন থেকেই কাজ করে যাবো।
নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, জীবন মানের উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় গোটা বিশ্বের উন্নয়নের রোল মডেল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু