শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে গৃহবধুকে বেধে দুধুর্ষ ডাকাতি ! নগদ টাকা ও স্বর্ণালাংকার লুট

যশোরের বেনাপোলে গৃহবধুকে বেধে রেখে নগত টাকা ও স্বর্ণালাংকার লুট করেছে একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে বেনাপোলের গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুর রহমানের বাড়িতে।

বুধবার (২৩ নভেম্বর )গভীর রাতে সীমানা প্রাচীরের গেট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে গৃহবধুকে জিম্মি করে জমি বিক্রয়ের জন্য গচ্ছিত নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকর নিয়ে গেছে বলে জানা যায়।

ভূক্তভোগী গৃহবধু হালিমা (৩৮) জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভিতর একদল ডাকাত সদস্যকে দেখতে পাই। তারা তাকে মুহুর্তের মধ্যে হাত-পাঁ ও চোঁখ বেধে ফেলে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকর ও নগদ ১৬লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

তাৎক্ষনিক পরিবারের সদস্যরা জরুরী সহায়তা নাম্বার ৯৯৯এ কল করে ডাকাতির বিষয় অবগত করে। সকালে বেনাপোল পোর্টথানা পুলিশের সদস্যরা ভূক্তভোগীর বসত বাড়ী পরিদর্শন করেছে।

বুধবার সকালে পরিদর্শন কালে বেনাপোল পোর্টথানার এস আই অমিত হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, ৯৯৯এ কল মোতাবেক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।প্রাথমিক ভাবে ডাকাতির সত্যতা মিলেছে। অভিযোগ পরবর্তী পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।গভীর রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসী ভীতসন্ত্রস্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছেবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী
  • ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে ৩দিন পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ
  • বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরে হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে তিন ঘণ্টা সড়ক অবরোধ
  • যশোর এবং সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী
  • জিয়ার খালে আবার প্রাণ ফেরানোর উদ্যোগ তারেক রহমানের আগমন ঘিরে নতুন খনন, শেষ হচ্ছে দীর্ঘ অবহেলার অধ্যায়
  • বেনাপোল বন্দরে ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, পণ্য ওঠানামা বন্ধের আশঙ্কা