বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাস দূর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠালো বিজিবি

বাস দুর্ঘটনাকবলিত আহত মানুষদের দ্রæত উদ্ধার করে চিকিৎসার্থে হাসপাতালে পাঠিয়ে প্রশংসা কুড়িয়েছে বিজিবি।

রবিবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা কলারোয়া সড়কের মোহনপুর বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ১০জন বাসযাত্রী আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বিজিবি।

আহত যাত্রীরা জানান, যশোর থেকে সাতক্ষীরাগামি যাত্রীবাহি লোকাল বাস (যশোর মেট্রো ঝ-০৪-০০৬৭)) সাতক্ষীরা সদর থানাধীন মোহনপুর বিজিবি চেকপোস্টের সামনে এসে বাম দিকের প্রথম চাকা বøাস্ট হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ধান কেতে উল্টে যায়। এতে কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়। বিজিবি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ১৫ জানুয়ারি বিকাল ৩টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন তুজুলপুর নামকস্থানে কলারোয়া হতে সাতক্ষীরাগামী একটি যাত্রিবাহী লোকাল বাস (যশোর মেট্রো ঝ-০৪-০০৬৭) সামনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা হতে ১০ গজ নিচে কৃষি জমিতে উল্টে পড়ে। উক্ত দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি টহল দল দ্রæত ঘটনাস্থলে গমন করত: উদ্ধার কাজে অংশগ্রহণসহ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উক্ত দূর্ঘটনায় বাসের ১০-১৫জন যাত্রী আহত হয়। আহত যাত্রীদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে উক্ত রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও, যেকোন সড়ক দুর্ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া ও আতঙ্কেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা