বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শৈত্যপ্রবাহ: দিল্লিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।

১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিন দিন শৈত্যপ্রবাহ থাকবে বলে জানানো হয়েছে। এ সময় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে।

এ ছাড়া, পাঞ্জাব, হরিয়ানাসহ বেশ কয়েকটি প্রদেশে তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

এই তিনদিন সাধারণ মানুষকে শীতের পোশাক পরাসহ, হিটার জ্বালানোর সময় ভেন্টিলেটর ব‌্যবহার, প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে। তবে কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

এ ছাড়া দেশটির উত্তরাঞ্চলবাসী জানুয়ারির মধ্যে শীতের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখবে বলেও সতর্ক করা হয়। একইসঙ্গে হতে পারে বৃষ্টি। বিশেষজ্ঞদের মতে, গত ২৩ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করতে যাচ্ছে নয়াদিল্লি।

এর আগে গত ৫ থেকে ৯ জানুয়ারি তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে নয়াদিল্লিবাসী।

এদিকে শীতের পাশাপাশি বায়ুদূষণেও নাকাল দিল্লিবাসী। গত ১২ জানুয়ারি ভারতের রাজধানী ও এর আশপাশের এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুমান ছিল ৩৭১, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। বায়ুদূষণ ও ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। স্বাস্থ্যঝুঁকি কমাতে নগরবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা