বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিশোরগঞ্জে মদপানে দুই আ.লীগ ও এক বিএনপি নেতাসহ ৪ জনের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মদের বিষক্রিয়ায় দুই আওয়ামী লীগ নেতাসহ চারজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৬ জানুয়ারি) ভোরে উপজেলার বড়খারচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭) ও জহির রায়হান জজ (৫৮), পৌর বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস (৪৫) এবং রিকশাচালক শাজাহান মিয়া (৫২)। তিনি রোববার রাতে মারা যান।

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া জানান, মদের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৮-১০জন অসুস্থ রয়েছেন। স্থানীয় একটি ওরসে গানবাজনার সময় তারা মদপান করেন। পরে বিষক্রিয়ায় রোববার রাতে একজন ও সোমবার সকালে আরও তিনজন মারা যান।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিলন রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বিস্তারিত জানা যাবে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তিনজনের মৃত্যুর কথা শুনেছি। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম জানান, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেননি। তদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর