বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরে তিনদিন ব‍্যাপী “ফুল উৎসব” অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এই প্রথম বারের মতো ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গদখালীতে তিন দিন ব্যাপী ফুল উৎসব উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খাঁন।

ফুলের রাজ্যকে আরো গতিশীল ও বর্তমান ফুল সেক্টরকে উন্নয়নে তরান্বিত করতে এবং ফুল চাষিদেরকে উৎসাহ যোগাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গদখালীর ফুলের রাজ্যে ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের বিশেষ ভাবে আয়োজন করেন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী ও বাংলাদেশ ফ্লায়ার্স এ‍্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফুল চাষে বিশেষ অবদান রাখায় ফুল চাষি শাহাজান,মুনজুর আলম, ইসমাইল হোসেন, জাবেদুর রহমান, আবুল হোসেন, আব্দুর রহিম সহ স্থানীয় কৃষকদের মাঝে ক্রেশ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান