রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বাল্য বিবাহ, মাদক, পাচার রোধে সচেতনতামূলক ৪ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

কলারোয়ায় বাল্য বিবাহ, মাদক, পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাইকার সহযোগীতায় বুধবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে কাজী, ইমাম ও জনপ্রতিনিধিদের অংশগ্রহনে সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৪ টায় কর্মশালার সমাপ্তি ঘটে।

কর্মশালায় সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করেন ইউএনও, সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতানা নিলা, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, ডাক্তার কানিজ ফাতেমা ও মহিলা বিষযক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক এম,এ সাজেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেযারম্যান, সদস্যবৃন্দ ও প্রশিক্ষনার্থীগণ। ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ১২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা