রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

কলারোয়ায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৩ জানুয়ারী) সরকারি পাইলট হাইস্কুল মাঠে দিন ব্যাপি এ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত খেলা উপভোগ সহ পুরস্কার বিতরণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তাহমিনা সুলতান নিলা, থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা, পিআইও রাকিবুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আঃ রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আইসিটি’র সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, প্রধান শিক্ষক শামছুল হক, শিক্ষক জহুরুল ইসলাম, ক্রীড়া শিক্ষক শফিকুল ইসলাম, রীনা ঘোষ, শফিকুল ইসলাম, তজিবর রহমান, মাহফুজা খাতুন, মাস্টার স্বপন সরকার সহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষক ও প্রতিযোগী ছাত্র-ছাত্রীবৃন্দ।

খেলায় ক ও খ গ্রুপের শতাধিক মিটারে দৌড়, হাইজাম্প, লংজাম্প, রিলে দৌড়, ট্রিপলজাম্প, জেভলিনথ্রো, শর্টফুট, ডিসকাস প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুলী বিশ্বাস সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জেলা প্রশাসক কতৃক সাতক্ষীরার কন্ঠ রিয়েলিটি শো-২৩ ‘র অংশগ্রহনে নিবন্ধন ফরম সংগ্রহের জন্য অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত