সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের আওতাধীন এলাকায় কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলার কাঁশিমাড়ি ইউনিয়নের শংকরকাটি গ্রামে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র আয়োজনে পিবিআরজি এনএটিপি- ফেজ ২, পিআইইউ, ডিএআরসি, ঢাকা’র অর্থায়ণে বৈজ্ঞানিক কর্মকর্তা, এআরই বিভাগ ও পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্প’র সহযোগী প্রধান গবেষক মো. আল-আরাফাত তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষক ও কৃষানীদের মাঝে গাছের চারা বিতরণ করেন বিনা উপকেন্দ্র’র উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা সহকারি কৃষি অফিসার শামছুর রহমান, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহম্মেদ প্রমুখ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শংকরকাটি ও যাদবপুর গ্রামে ফার্মিং সিস্টেম গবেষণা ও উন্নয়ন প্রকল্পে কৃষকের জীবন যাত্রার মানোন্নয়নে হাঁস মুরগী পালন, মাছ চাষ, ফসল, গবাদি পশু পালন, শাক-সবজি চাষের মাধ্যমে মডেল গ্রাম তৈরী করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সেই নির্দেশনা অনুযায়ী কৃষকদের সহযোগিতার জন্য পিবিআরজি-০৯৮ উপ-প্রকল্পের আওতায় এবং এনএটিপি-২, পিআইউ, বিএআরসি, ঢাকা এর অর্থায়নে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যাদবপুর ও শংকরকাটি গ্রামের ৫০০ জন কৃষক কৃষানীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৩০ রকমের চারা বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র সাতক্ষীরা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন