বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৭ মার্চ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগ সহ সহযোগী সংগঠনের শ্রদ্ধা

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার ৭ মার্চ সকাল সাড়ে ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে আ’লীগের অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

শ্রদ্ধাভরে পুষ্পমাল্য অর্পন করেন উপেজলা মহিলা আ’লীগ, যুবলীগ ও স্বেচ্ছা সেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন করেন উপজলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক কেন্দ্রীয় আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা আবু বক্কর ছিদ্দিক লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, আ’লীগ নেতা সাহেব আলী, যুবলীগ নেতা নয়ন হোসেন, রাজু আহমেদ সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।

পুষ্পমাল্য অর্পন শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়