বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীকলসে অগ্নিকান্ডে ৫টি ঘরপুড়ে ভষ্মীভূত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে সৃষ্ট অগ্নিকান্ডে আশাশুনি সদরের শ্রীকলস গ্রামে ৩ ভাইয়ের ৫টি ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশানের দুটি ইউনিটের সদস্যরা আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, খবর পেয়ে তিনি দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রীকলস গ্রামের মৃত আফিল গাজীর ছেলে জয়নাল হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের ২টি বসত ঘর, ২টি রান্না ঘর ও ১ টি বাথরুমে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেলেও প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন ঘটনাস্থানে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দিকনির্দেশনা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন জানান, তিনি আগুন নেভাতে কাজ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রাথমিক ভাবে চাউল, কাপড় চোপড় ও সন্তানদের পড়ার জন্য ক্লাসের বই দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন