শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এমপি

ঘটনাটি অস্ট্রেলিয়ার। সেখানে পার্লামেন্ট ভাষণে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সংসদ সদস্য (এমপি) নাথান ল্যাম্বার্ট। তার কীর্তি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ দেওয়ার সময়ই সঙ্গিনীকে প্রেমের প্রস্তাব দিয়ে বসেন তিনি। সেই সঙ্গে এ-ও জানিয়ে দেন, আপাতত তার সঙ্গে কোনো আংটি নেই।

ব্যস্ত পার্লামেন্টে ভাষণ দিতে উঠে ল্যাম্বার্ট তার প্রেমিকা নোয়া এরলিককে বলেন, ‘আমার মনে হয় এবার আমাদের বিয়ে করা উচিত।’ এমন প্রস্তাবে চেম্বারের দুই দিক করতালিতে ফেটে পড়ে। এর পরই ল্যাম্বার্টের বলেন, ‘আমি এই মুহূর্তে আংটিটা আনিনি। কেননা এখানে কোনো প্রপস আনার অনুমতি নেই। কিন্তু জিনিসটা গোপন জায়গায় সুরক্ষিত রয়েছে। রাতে ছেলেমেয়ে ঘুমিয়ে পড়ার পর আমাদের ক্লান্তিতে লুটিয়ে পড়ার মাঝখানের মিনিট দশেক সময়ের মধ্যেই ওটা বের করার একটা রোম্যান্টিক প্ল্যান রয়েছে আমার।’

উল্লেখ্য, ল্যাম্বার্ট ও নোয়া লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু একসঙ্গে থাকলেও এতদিন তারা বিয়ে করেননি। এবার ল্যাম্বার্টের প্রস্তাবে নোয়া সাড়া দেওয়ায় বিয়েটা এখন সময়ের অপেক্ষা। এই অজি এমপি বলেছেন, ‘ও (নোয়া) রাজি হয়েছে। এটা দারুণ ব্যাপার।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, প্রস্তাব দেওয়া নিয়ে রীতিমতো দারুণ পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনা ও অন্যান্য সমস্যায় সেটা হয়ে উঠছিল না। অবশেষে ব্যাপারটা সেরে ফেললেন তিনি। তাও একেবারে পার্লামেন্টে।
সূত্র : দ্য গার্ডিয়ান ও সংবাদ প্রতিদিন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা