রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় নির্বাচন তো আমরা আরও অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি। তাই সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না।

সোমবার রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

গত ৮ এপ্রিল অবস্থান কর্মসূচিতে হামলায় গুরুতর আহত হন নাটোর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল হোসেন বেপারি। আহত বিএনপির এই নেতাকে দেখতে সকালে রামপুরার ওই হাসপাতালে যান মির্জা ফখরুল।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে। জনগণ আন্দোলনের মধ্য দিয়েই তার জবাব দেবে। এ সরকার নির্বাচিত সরকার নয়, জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না। আওয়ামী লীগ ইতোমধ্যে জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণেই তারা সন্ত্রাস, মামলা-মোকদ্দমা, কর্মসূচিগুলোকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে আবার ক্ষমতায় ফিরে আসতে চায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যদি সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা হলে দেখবেন আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না— এটিই হচ্ছে বাস্তবতা।

বিএনপি মহাসচিব বলেন, আমরা স্পষ্ট করে বলেছি— তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান না নিয়ে আসে, তা হলে এ দেশে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, র‌্যাব হচ্ছে রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, তারা সরকারের আজ্ঞাবহ। সরকার তাদের যেভাবে বলছে, তারা সেভাবে করছে। র‌্যাবকে তারা ব্যবহার করছে। এখানে মূল দায়িত্বটা এসে পড়ে সরকারের। এ জন্য আমরা সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করছি।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রমবিস্তারিত পড়ুন

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরে হামলার শিকার বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনবিস্তারিত পড়ুন

‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’ : নাহিদ ইসলামের প্রশ্ন

দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার রেশ কাটতে নাবিস্তারিত পড়ুন

  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী