বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রয়াত এমএ ফারুকের দোয়ানুষ্ঠান ও ঈদ সামগ্রী বিতরণ

কলারোয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত এমএ ফারুক স্যারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী।

অধ্যাপক এমএ ফারুকের কর্মময় বর্ণিল জীবনের নানা কথা তুলে ধরে আলোচনা করেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর , বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, এনায়েত খান টুন্টু, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি ,সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনসহ লাঙ্গলঝাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রান্ত, মোবারক হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা ও শিক্ষা বিস্তারে আজীবন কাজ করে গেছেন অধ্যাপক এমএ ফারুক। মানুষের যে কোনো প্রয়োজনে সহায়তার হাত মেলে ধরেছেন সবসময়। এমন মানবিক গুণে গুণান্বিত ব্যক্তি খুবই কম দেখা যায়।

যাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয় বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ আয়োজিত এ দোয়া অনুষ্ঠান শেষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭২টি দু:স্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন কপাই সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা অ্যাডভোকেট শেখ কামাল রেজা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল