শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শরীয়তপুরে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় কৃর্তিনাশা নদিতে গোসল করতে গিয়ে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন একই উপজেলার রাজনগর ইউনিয়নের কাজি কান্দি গ্রামের কামরুল কাজীর মেয়ে মৌ আক্তার (১৩), নয়ন মাদবর কান্দি গ্রামের শওকত খানের মেয়ে সূচনা আক্তার (১৩)। অপর আরেক ঘটনায় নিহত হয়েছে কেদারপুর গ্রামের শুকুর আলীর মেয়ে তানিশা (৭), জাজিরা উপজেলার মোহর খার কান্দি গ্রামের সুমন মিয়ার মেয়ে সুরাইয়া আক্রার (৭)।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ২ টার সময় নড়িয়ার জাজিরার কির্তীনাশা নদীতে এসব দুর্ঘটনা ঘটে। তারা ঢাকায় থেকে নানা বাড়ি ঈদের ছুটিতে বেড়াতে আসে।মৌ ও সূচনা দুইজনই গাজিপুরে একটি বিদ্যালয়ে অস্টম শ্রেনি তে পরতো। তারা পরিবারসহ গাজীপুরে বসবাস করতো। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেরাতে আসেন।

নিহত মৌ এর বাবা জানান, আমরা ঢাকাতে বসবাস করি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসি। আমার মেয়ে সাতার কাটতে জানতো না। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুরে তাদের সান্তা দিতে ছুটে আসছে এলাকা বাসি। আমার মেয়েকে অকালে হরাইলাম।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান জানায়, নিহতরা তাহাদের নানাবাড়ি নড়িয়া থানাধীন শাওড়া গ্রামস্থ নূর মোহাম্মদ দেওয়ানের বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে সময় পার্শ্ববর্তী কৃতিনাশা নদীতে গোসল করতে গেলে তারা পানিতে ডুবে যায়। স্থানীয় জনগণ দীর্ঘ সময় চেষ্টা করে মৌ এবং সূচনাকে পানি থেকে তুলিয়া উপরে নিয়ে আসে।পরবর্তীতে সুচনা এবং মৌ কে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

অন্য দিকে মুক্তারেরচর ইউনিয়নে তাহাদের খালার বাসায় বেড়াতে যায় তানিসা ও সুরাইয়া। পার্শ্ববর্তী কৃত্তিনাশা নদীতে গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজাখুঁজি করে তানিশা এবং সুরাইয়াকে উদ্ধার করে। তানিশা এবং সূরায়েকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। সম্পর্কে তানিসা ও সুরাইয়া খালাতো বোন।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া বলেন, খবর পেয়ে আমরা মৌ ও সুচনা খানম মেঘাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষনা করে। মেঘা সরদ হাসপাতালে ভর্তি আছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাজিরার ঐ লাশ দুটিও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার