শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপনের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কায়কাউস।

এছাড়া তাকে স্বাগত জানাতে জড়ো হন উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এ সফর। গত ১৫ বছরে জাতিসংঘের বাইরে প্রথমবার কোনো কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এলেন সরকারপ্রধান।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, শুধু ৫০ বছরের সম্পর্কের উদ্‌যাপনই নয়, বাংলাদেশকে আর্থিক সহায়তাও দিচ্ছে বিশ্বব্যাংক। এ সময় প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিমানবন্দরে জড়ো হন। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তিনটি খাতে ১৩ হাজার কোটি টাকার বেশি অর্থ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। এ ছাড়া বাংলাদেশ সরকারপ্রধানের যুক্তরাষ্ট্র সফরে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

পহেলা মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা ও গত পাঁচ দশকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। ২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক সৌজন্য সাক্ষাৎ করবেন।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী