শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মৃত্যুর পর চোখ খোলা থাকার কারণ জানলে চমকে যাবেন

জন্মের পর থেকেই একটু একটু করে মানুষ এগোতে থাকে মৃত্যুর দিকে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সব প্রাণীকেই। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, মৃত্যুর পর চোখ কেন খোলা থাকতে দেখা যায় মৃতদেহের।

জাগ্রত অবস্থায় মৃত্যু হোক কিংবা ঘুমন্ত অবস্থায় মৃত্যু হোক, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আপনার চোখ খুলে যাবেই। অনেকে মনে করেন মৃত্যুর পর মৃত ব্যক্তির চোখ খোলা রাখা অশুভ লক্ষ্মণ। এ কারণে অনেক ব্যক্তিকেই দেখা যায়, মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দিতে।

কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা। মৃত ব্যক্তির চোখ খোলা কোনো অশুভ লক্ষ্মণ নয়। বরং তা স্বাভাবিক ঘটনা। তবে কেন চোখ খোলা থাকে তা জেনে চমকে যাবেন আপনি।

বিজ্ঞানীরা বলছে, চোখ মস্তিষ্কের স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। স্নায়ু আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায়৷ তার মাধ্যমেই আমাদের শরীরে চোখ বন্ধ বা খোলা রাখা নিয়ন্ত্রিত হয়। আমরা যখন বেঁচে থাকি, এটি একটি সিস্টেমের মতো কাজ করে। সেই কারণে, যখন চোখে রোদ পড়ে বা আমরা ঘুমোতে যাই, তখন আমরা আমাদের চোখ বন্ধ করে ফেলি।

মস্তিষ্কের মৃত্যু মানেই দেহের মৃত্যু। আর মৃত্যুর আগে মস্তিষ্ক তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সব কাজ বন্ধ করে দিতে শুরু করে। এ প্রক্রিয়া শুরু হওয়ার সময় আপনি ঘুমিয়ে থাকলেও কিছু মুহূর্তের জন্য জেগে উঠবেন। আর তারপরই মস্তিষ্ক অচল হয়ে পড়ে। মস্তিষ্কের এ অচল অবস্থাকেই বলা হয় মৃত্যু।

মৃত্যুর পর দেহের সব অঙ্গ নিথর হয়ে পড়লেও ৫ ঘণ্টা পর্যন্ত কার্যক্ষম থাকে। কিন্তু মৃতব্যক্তির মস্তিষ্ক অচল হওয়ার কারণে এসব অঙ্গ কাজ করার ক্ষমতা হারায়। তাই চিকিৎসাবিজ্ঞানে এ ৫ ঘণ্টার মধ্যেই অঙ্গ প্রতিস্থাপনের কথা বলা হয়ে থাকে।

এসব অঙ্গের মধ্যে চোখও রয়েছে। মৃতব্যক্তির চোখ খোলা থাকলেও তা কর্মক্ষম থাকে। তাই অনেকে মনে করেন মৃত ব্যক্তি ওই সময়টুকু দেখতে পান। কিন্তু আপনি জেনে আরও অবাক হবেন যে, যেহেতু মস্তিষ্ক অচল তাই মৃতব্যক্তি তার কার্যক্ষম চোখ দিয়ে কোনো কিছু দেখার ক্ষমতাই রাখে না।
সূত্র: এবিপি লাইভ

একই রকম সংবাদ সমূহ

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!

২২ জুলাই ভোররাত ৩টার দিকে ভারতের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিকবিস্তারিত পড়ুন

  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?
  • ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী