বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পদোন্নতি পেয়ে ডা.হাসানুজ্জামান খুলনা মেডিকেলে সহকারী অধ্যাপক

সাতক্ষীরার কৃতি সন্তান ও বিশিষ্ট নিউরো সার্জন ডা. হাসানুজ্জামান সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি দিয়ে তাকে সম্প্রতি খুলনা মেডিকেল কলেজের নিউরো বিভাগে পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

চিকিৎসা সেবায় অত্যান্ত আন্তরিকতায় তার সুনাম খুলনা বিভাগ জুড়ে ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরার এই কৃতি সন্তান ডা: হাসানুজ্জামান ১৯৭৭ সালে সদর উপজেলার ধুলিহর কোমরপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম কফিল উদ্দিন রত্ম গর্ভা মাতার ৬ পুত্র ২ কন্যা মধ্যে ছোট সন্তান ডা: হাসানুজ্জামান। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি কনসাল্ট হিসেবে কর্মরত পাশাপাশি নিউরো সার্জন বিভাগের নিয়ন্ত্রণের দায়িত্ব ছিলেন।

ডা: হাসানুজ্জামান ছাত্র জীবনে অত্যন্ত মেধাবীর পরিচয় দেখিয়েছেন। কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। ১৯৯৩ সালে বুধহাটা বিপিএম হাইস্কুল থেকে স্টারমার্ক সহ প্রথম শ্রেনীতে উত্তীর্ন হন। ১৯৯৫ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে আবারও প্রথম শ্রেনীতে উত্তীর্ন হন। পরবর্তীতে বরিশাল মেডিকেল কলেজ হতে সার্জারি বিভাগ থেকে সর্বোচ্চ নাম্বারে এমবিবিএস পাশ করেন। ডা: হাসানুজ্জামান ২৫তম বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথম কর্মস্থল দেবহাটা সখিপুর হাসপাতালের মেডিকেল অফিসার। পরে সাতক্ষীরা সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি বর্তমানে নিউরো সার্জারি সহ দুটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেছেন। তার স্ত্রী ডা: মোকারমা ফেরদৌস মুক্তা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে বায়োকেমিস্ট বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন। দুই পুত্র এক কন্যা সন্তানের জনক।

ডা: হাসানুজ্জামান বলেন রোগীদের সঠিক চিকিৎসা প্রদানের জন্য সর্বোত্তম চেষ্টা করে যাবো। দুঃস্থ অসহায় রোগীদের প্রতিসুদৃষ্টি থাকবে। মানুষের সেবায় কাজ করতে চাই, জেলাবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা