বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রনি-মৃত্যুঞ্জয়ের ওয়ানডে অভিষেক

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। ৩২ বছর বয়সে ওয়ানডের ক্যাপ পেলেন রনি তালুকদার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অভিষেক হলো ডানহাতি এই ব্যাটারের। রনি ছাড়াও আজ অভিষেক হয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরীরও।

আন্তর্জাতিক ক্রিকেটে রনি তালুকদারের অভিষেক হয়েছিল আট বছর আগে। তবে এক ম্যাচ খেলানোর পর আর বাজিয়ে দেখা হয়নি তাকে। বিপিএলে পারফর্ম করে আবারও নির্বাচকদের ভাবনায় আসেন তিনি। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দেখিয়েছেন নিজের সক্ষমতাও। আর তাতে ওয়ানডেতেও ডাক পেয়ে যান হার্ড হিটার ব্যাটার।

আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে ওয়ানডেতে ডাক পেলেও প্রথম দুই ম্যাচে জায়গা হয়নি রনির। রোববার (১৪ মে) সাকিব আল হাসানের ইনজুরির কারণে দলে সুযোগ পেয়ে যান তিনি।

কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক পারফর্ম করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এবারের বিপিএল, ডিপিএলেও নজর কেড়েছেন বেশ। তাই বোলিং অলরাউন্ডার বিবেচনায় বিশ্বকাপের কথা মাথায় রেখে দলে জায়গা দেয়া হয়েছে তাকে। বিশ্বকাপের আগ পর্যন্ত এই অলরাউন্ডারকে নিয়ে চলতে পারে পরীক্ষা-নিরীক্ষা।

চেমসফোর্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড। রনি এবং মৃত্যুঞ্জয় ছাড়া আরও একটি পরিবর্তন আছে আজ। আইপিএলে খেলে আসার পর এই প্রথম দলে ফিরেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান