শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্কুল ছাত্রী অপহরণের একমাস পর ঢাকা থেকে উদ্ধার – অপহরণ কারী আটক

সাতক্ষীরায় অপহরণের এক মাস পর দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানাকে (১৭) উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২ জুন ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারী মুন্নাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল সকালে ৮টার দিকে নিজ বাড়ি সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালের সামনে থেকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের কোচিংয়ে যাওয়ার পথে সুমাইয়াকে মুখে রোমাল দিয়ে চেতনানাশক প্রয়োগ অজ্ঞাত কয়েকজনের সহায়তায় অপহরণ করা হয়। অপহরণ করে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত ঘরে এক মাস আটকিয়ে রেখে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে।

পরে লুকিয়ে ভিকটিম সুমাইয়া খাতুন অপহরণকারী মোবাইল ফোন থেকে বাড়িতে ফোন দিয়ে অপহরণের ঘটনা জানালে তার মা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। একই সঙ্গে অপহরণকারী মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারীর জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার