শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২২ সালে রেকর্ডসংখ্যক অভিবাসী জার্মানিতে

আগের যেকোনো সময়ের তুলনায় মোট অভিবাসীর সংখ্যায় রেকর্ড গড়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি। জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিস গত মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে জার্মানিতে অভিবাসীদের সংখ্যা অন্য যেকোনো বছরের তুলনায় বেশি ছিল।

সংস্থাটি বলছে, গত বছর ২৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক এসেছেন জার্মানিতে। এর মধ্যে ফিরে গেছেন ১২ লাখ, আর রয়ে গেছেন ১৪ লাখ ৭০ হাজার।

এত বেশিসংখ্যক বিদেশি আসার প্রধান কারণ হিসেবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে চিহ্নিত করেছে জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থাটি। ডেস্টাটিস জানায়, ১ লাখ ১০ হাজার ইউক্রেনীয় শরণার্থী জার্মানিতে নিরাপত্তা খুঁজতে বাধ্য হয়েছেন।

২০২১ সালের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ওই বছর ১৩ লাখ ২০ হাজার বিদেশি এসেছিলেন। আর ফিরে গেছেন প্রায় ১০ লাখ মানুষ।

রাশিয়া পূর্ণশক্তি নিয়ে ইউক্রেনে হামলা শুরু করার পর গত বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে বেশিসংখ্যক ইউক্রেনীয় জার্মানিতে এসেছিলেন। আর আগস্ট থেকে তাঁদের আসার সংখ্যা কমতে শুরু করে।

সিরিয়া, আফগানিস্তান ও তুরস্ক থেকে আসা মানুষের সংখ্যাও আগের বছরের তুলনায় ২০২২ সালে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকেও জার্মানিতে আসার প্রবণতা আগের চেয়ে বেড়েছে। গত বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসা অভিবাসীর সংখ্যা ৮৭ হাজার। আর ২০২১ সালে এ সংখ্যা ছিল ৮১ হাজার। বিশেষ করে রোমানিয়া, পোল্যান্ড ও বুলগেরিয়ার নাগরিকেরাই সবচেয়ে বেশি এসেছেন জার্মানিতে।

গত বছর ভিন দেশে পাড়ি দেওয়া জার্মান নাগরিকের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে ডেস্টাটিস। গত বছর জার্মানি ছেড়েছেন ৮৩ হাজার জন। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৬৪ হাজার।

অভিবাসনের ক্ষেত্রে জার্মান নাগরিকদের প্রধান গন্তব্য সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণভাবেও ১০ লাখ জার্মান নাগরিক নিজে দেশের ১৬টি রাজ্যের মধ্যে অভিবাসন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা