মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৬ পরীক্ষার্থীর জিপিএ- ৫ লাভ

কলারোয়ায় দাখিল পরীক্ষা-২৩’র কেন্দ্রের প্রকাশিত ফলাফলে ৬ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ লাভ করে উত্তীর্ণ হয়েছে।

সূত্র মতে, এ বছর দাখিল পরীক্ষায় কলারোয়া উপজেলার ২৯ টি মাদ্রাসা থেকে ৬৩২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এর মধ্যে ৩৫৯ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৫৬.৮০ ভাগ। উত্তীর্ণদের মধ্যে ৪ টি মাদ্রাসার ৬ পরীক্ষার্থী জিপিএ- ৫ প্রাপ্ত হয়। জিপিএ- ৫ প্রাপ্তদের মধ্যে সিংহলাল দাখিল মাদ্রাসায় ২জন, কাকডাঙ্গা ফাজিল মাদ্রাসা-২ জন, ইসলামপুর দাখিল মাদ্রাসা-০১ ও বসন্তপুর দাখিল মাদ্রাসা থেকে ০১ জন।

উপজেলার ২৯ টি মাদ্রাসার ফলাফলে শতকরা পাশের হার অনুযায়ী বুঝতলা আলিম মাদ্রাসা শীর্ষে অবস্থান করছে। এই মাদ্রাসা থেকে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ জন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। শতকরা পাশের হার ৯৭.১৪% ভাগ। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীর মধ্যে কেউ জিপিএ-৫ লাভ করেনি।

এ দিকে উপজেলার ক্ষেত্রপাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে ২ জন ছাত্রীর মধ্যে কেউ পাশ করেনি। শতকরা পাশের হার-০.০০ %। তবে ফলাফলে দেখা যায় ২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলো।

উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কলারোয়া আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা-২৩’ কেন্দ্রে উপজেলা ২৯ টি মাদ্রাসা থেকে ৬৩২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করেছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি