শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডেঙ্গু সচেতনতায় মাঠে ভিবিডির সেচ্ছাসেবীরা

‘সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন’স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু সচেতনতায় মাঠে নেমেছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার একঝাক তরুণ সেচ্ছাসেবীরা।

শনিবার (২৯ জুলাই) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে ডেঙ্গু সচেতনতায় সেচ্ছাসেবীরা বের হয়ে শহরের মুনজিতপুর ও সুলতানপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন।

এ সময় সেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে এবং সব শ্রেণির মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।সরকারের একার পক্ষে এ ডেঙ্গু সমস্যা উত্তরণ করা সম্ভব নয়। এ জন্য চাই সবার সম্মিলিত প্রচেষ্টা। গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সেচ্ছাসেবীদের এই উদ্যোগ। আশা করি, এতে করে ডেঙ্গু সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হবে।

সংগঠনটির সভাপতি মো. হোসেন আলী বলেন, এডিস মশার ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশ যেনো আমাদের আশেপাশে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবার সমন্বিত উদ্যোগ ও চেষ্টাই পারে ডেঙ্গুর এ ভয়াবহতা থেকে আমাদের মুক্ত রাখতে। আমাদের বাড়ি-ঘর ও বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। নিজেরা সচেতন হবো, মানুষকেও সচেতন করবো।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস