শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন
চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকালে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে রোটারী ক্লাব অব রয়েল
সাতক্ষীরা’র আয়োজনে এবং রোটারী ক্লাব অব ঢাকা কাওরান বাজার, রোটারী ক্লাব অব ঢাকা ডাইনামিক, রোটারী ক্লাব অব অ্যালট্রুইস ঢাকা রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮১ বাংলাদেশ এর সহযোগিতায় সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু
চিকিৎসা ক্যাম্পে ৮৫০ জন চক্ষু রোগী সেবা গ্রহণ করে। এদের মধ্যে ২০০ জন অপারেশন উপযোগি চক্ষু রোগীকে বাছাই করে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হবে। অপর সকল চক্ষু রোগীদেরকে চশমা, ঔষধ ও
ব্যবস্থাপত্র দেয়া হয়। চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন অ্যাসিস্ট্যান্ট সার্জন ডা. হাসিবুল ইসলাম ও ডা. বৃন্তা সাহাসহ ১২ জনের একটি টিম।

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে রোটারী ক্লাব অব অ্যালট্রুইস ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু জানান, যেহেতু চক্ষু রোগী অনেক বেশি। সেহেতু আবারও খুব শীঘ্রই চক্ষু ক্যাম্প করা হবে অসহায় মানুষের সেবা দিতে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা
নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, ক্লাব চ্যাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ মো. ফারুকুল ইসলাম, ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ আসাদুজ্জামান আসাদ, রোটাঃ পিপি আবু মুসা, রোটাঃ পিপি কামরুজ্জামান বুলু, ক্লাব সেক্রেটারী আব্দুস সোবহান, রোটাঃ তানভির আহমেদ মুন্না, চেয়ারম্যান
মো. সাইফুল ইসলাম, রোটার‌্যাক্ট ক্লাব অব রয়েল প্রেসিডেন্ট সোহানুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট মুজাহিদুল ইসলাম, সেক্রেটারী শেখ হাবিবুর রহমান, আতিকুজ্জামান আপন, রাশিদুল ইসলাম, এনামুল ইসলাম, তাসনিম ফেরদৌস,
আকন, মহফুজার রহমান, তৈয়েব হাসানসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন চোখের ছানি অপারেশন ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা আয়োজকদেরকে ধন্যবাদ জানান এবং দোয়া করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা