বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে সভা

সাতক্ষীরার দেবহাটার হাদীপুরে মাদকমুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সার্বিক ব্যাবস্থাপনায় নওয়াপাড়া ইউনিয়নের আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে একটি র‌্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের হাদিপুর এলাকার বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে।

পরে আলোচনা সভায় হাদীপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।

বিশেষ অতিথি ছিলেন সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাবলু খান।

হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দীন আল আজাদের পরিচালনায় বক্তব্য দেন নওয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা রাম সুন্দর ঘোষ প্রমুখ।

এসময় বক্তরা নির্দিষ্ট বয়স হওয়ার পূর্বে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে ক্ষতির মুখে ঠেলে না দেওয়ার অনুরোধ জানান। একই সাথে দেবহাটা উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক পরিস্থিতি একটু বেশি। মাদক নির্মূলে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে। তাছাড়া পরিবারের কোন সদস্য যাতে মাদক সংঙ্গে জড়িয়ে না পড়ে সেজন্য পারস্পরিক সম্পর্কের উন্নতি করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা