শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কলারোয়ার গয়ড়া বাজারে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ আগস্ট) গয়ড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় মেসার্স সাদিয়া স্টোরে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাতক্ষীরা জেলা পুলিশের এএসআই রনজিৎ বিশ্বাস, কলারোয়া উপজেলা স্যানিটিশন ইন্সপেক্টর শফিকুর রহমান, সাতক্ষীরা জেলা ক্যাবের সদস্য সালাউদ্দীন রানা, গয়ড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাজার ইজাদার শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, ‘গয়ড়া বাজারে মেসার্স সাদিয়া স্টোরের মালিক বদিয়ার রহমানকে শিশু বুটে রং মেশানো, মেয়াদ উত্তীর্ণ পাউরুটি, টোর্স, ঢাকা বাংলাদেশের প্যারা সন্দেশ, কেক, তার ব্যবসা প্রতিষ্ঠানে পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারা ও ৪৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে পুকুরে পানিতে ফেলে পণ্যগুলো বিনষ্ট করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পহেলা আগস্ট থেকে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।’

প্যাকেজিং এর মাধ্যমে সয়াবিন ও পাম তেল কেনার জন্য ক্রেতাগনদের পরামর্শ দেন তিনি।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ সম্পর্কে জানার জন্য জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ