সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সফল ওপেন হার্ট সার্জারি শেষে হাসপাতাল ছেড়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস রবিউল বাশার

দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সাতক্ষীরা জেলা শাখার সাবেক আমীর, খুলনা বিভাগীয় টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিস শূরার সম্মানিত সদস্য, সাতক্ষীরার প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি মুহাদ্দিস রবিউল বাশার হাফিজাহুল্লাহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফল ওপেন হার্ট সার্জারির পর সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল ত্যাগ করেছেন।

গত ৮ সেপ্টেম্বর তাঁর জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। দীর্ঘ দশদিনের নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর চিকিৎসকদের ছাড়পত্রে আজ তিনি হাসপাতাল থেকে রিলিজ নেন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে দ্রুত এগোচ্ছেন। হাসপাতাল ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মুফতি রবিউল বাশার হাফিজাহুল্লাহ বলেন, “আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। যারা দোয়া করেছেন—ডাক্তার, পরিবার, সহকর্মী, সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান—সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে সাতক্ষীরায় ফিরব এবং অক্টোবর থেকে আগের মতোই রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হবো।”

তিনি সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণ এবং দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে নিজের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেন।

মুফতি রবিউল বাশারের সঙ্গে ছিলেন তাঁর সুযোগ্য সন্তান ও ব্যক্তিগত সহকারী মোহাম্মাদ মুজাহিদ বাশার। তিনি জানান, “আলহামদুলিল্লাহ, আব্বু দ্রুত সুস্থ হচ্ছেন। চিকিৎসকদের আশাবাদ আমাদেরকে ভরসা দিচ্ছে।” এছাড়া হাসপাতালে উপস্থিত ছিলেন আদর্শ সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মাদ শাহ্ আলম বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মাদ শরিফুল ইসলামসহ আরও অনেক শুভানুধ্যায়ী ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজন।

মুফতি রবিউল বাশার হাফিজাহুল্লাহর অসুস্থতার সময়কালে সাতক্ষীরা তথা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইসলামী রাজনৈতিক অঙ্গনে একধরনের শূন্যতা অনুভূত হচ্ছিল। তাঁর সুস্থ হয়ে ফিরে আসার খবরে দলীয় নেতাকর্মী ও সাধারণ অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান