শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের প্রধান
শিক্ষকের অফিস রুমে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। বিদ্রোহী কবি নজরুলের মৃত্যুবার্ষিকীর আলোচনায় তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল
তাঁর কণ্ঠস্বর।

এ কারণেই তিনি ভূষিত হন ‘বিদ্রোহী কবি’ হিসেবে। আজীবন সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য। সোচ্চার ছিলেন সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কুসংস্কার ও কূপমন্ডুকতার বিরুদ্ধে। তরুণদের কাছে তিনি বিদ্রোহের অনন্ত প্রতীক। চির উন্নত শির কাজী নজরুল ইসলাম তাঁর মাত্র দুই যুগের সৃষ্টিকর্মজুড়ে পরাধীন দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেছেন।”

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও অলোচনা সভায় কবির কর্মময় জীবনী নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড
হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার, সহকারি শিক্ষক সুকুমার সরকার, রমেশ কুমার সরকার প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মাওলানা মহাসীন উদ্দিন। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা