বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুনবী (সা:) উপলক্ষ্যে জশনে জুলুস র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নটির ধর্ম প্রান বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ জশনে জুলুস র‍্যালির উদ্দেশ্য রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সমবেত হতে থাকে। সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে র‍্যালির মাধ্যমে ধর্মীয় ফেস্টুন ও স্লোগান সহযোগে ইউনিয়নটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মাঠে সমবেত হয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ ও জাতির সকলের জন্য মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোনাজাত শেষে তাবারক বিতরণের মাধ্যমে র‍্যালির কার্যক্রম সমাপ্ত করা হয়।

বিকাল ৫টা থেকে রাত্র ব্যাপি রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে প্রতিষ্ঠানটির সুপারেনটেনডেণ্ট মাও: শাহিনুর রহমানের সঞ্চালনায় ঢাকা কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন মাও: মুফতি নাসমূস শাহাদাৎ ফয়েজি, মাও: শরিফুল ইসলাম তাহেরি, মাও: আব্দুল আজিজ আল কাদেরি, মাও: আরিফ বিল্লাহ আল কাদেরি সহ স্থানীয় আলেম গণ।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার