শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ধর্ষণ মামলা তুলে নিতে বাদীর পরিবারকে খুন, জখমের হুমকি!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৫ বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় বাদির পরিবারকে খুন, জখমের হুমকির অভিযোগে দেবহাটা থানায় সাধারণ ডায়েরী দায়ের হয়েছে। এতে আসামীর পরিবারের পক্ষ থেকে বাদির মামলা তুলে না নিলে ভিক্টিম শিশুকে খুন, জখম এবং বড় ধরণের ক্ষয়ক্ষতি করা হবে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) নিরাপত্তা চেয়ে দেবহাটায় থানায় ৪৫৪ নং সাধারণ ডায়েরী দায়ের করেছেন ভিক্টিমের মা আসমা খাতুন (৩৮)।
ভিক্টিমের মা ও মামলার বাদি জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে খাবার দেয়ার নাম করে পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায় তাদের প্রতিবেশি রাজমিস্ত্রি আজগর আলী। শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে সে। এরপর গত ২২ সেপ্টেম্বর শিমুলিয়া গ্রামের মৃত মতি গাজীর ছেলে আজগর গাজী (৪০) কে আসামী করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৯ (৪) খ) ধারায় মামলা করেন ভিক্টিমের মা। পরে (২৪ সেপ্টেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে আজগর আলীকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ। এ মামলায় রাজমিস্ত্রি আজগর আলীকে পুলিশ গ্রেফতার করে। বর্তমানে সে সাতক্ষীরা জেলা হাজতে রয়েছে। কিন্তু গত ১২ অক্টোবর আসামীর স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও পরিবারের লোকজন মামলা তুলে না নিলে ভিক্টিম শিশু কন্যা সহ তার পরিবারের সদস্যদের খুন, জখম সহ বড় ধরণের ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করেছেন বলে ডায়েরীতে উল্লেখ করা হয়েছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ )ওসি) বাবুল আক্তার জানান, বিষয়টি জেনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিওবিস্তারিত পড়ুন

দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

দেবহাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবেলা, বজ্রপাত রোধ এবং উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন

ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

সাতক্ষীরার দেবহাটায় মোবাইল ফোনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪)বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা
  • দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
  • দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়
  • দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান