বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলা আ’লীগের উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় মহিলা আ’লীগের আয়োজনে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার( ১৪ অক্টোবর) বিকালে পৌরসভার উত্তর মুরারীকাটি পূজা মন্ডপ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না। বক্তব্যে তিনি, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সংসদীয় আসনে উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সমার্থনে নৌকা প্রতীকের প্রত্যাশা করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে নারীর অগ্রযাত্রাকে পাথেয় করে দেশের সার্বিক উন্নয়নের তথ্য তুলে ধরে তিনি বলেন দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীককে জয়ী করতে হবে। তিনি তৃণমুল স্তরের নারীদের ঐক্যবদ্ধ থেকে আ’লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার জয়কে ছিনিয়ে আনতে একসাথে কাজ করার আহবান জানান। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ’লীগ সাধারন সম্পাদক রহিমা বেগম কাজল, পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, আ’লীগ নেতা মাস্টার জাহাঙ্গীর হোসেন সহ মহিলা আ’লীগ নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার