বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আল-শিফার পর এবার আরেক হাসপাতাল খালি করার নির্দেশ ইসরাইলের

ফিলিস্তিনের অধিকৃত গাজার পশ্চিমতীরে আল-শিফা হাসপাতালের পর এবার জেনিনের একটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। এ ছাড়া সেখানকার দুজন চিকিৎসককেও আটক করেছে ইসরাইলি বাহিনী।

শুক্রবার জেনিনে ইসরাইলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী দুই চিকিৎসককে গ্রেফতার করেছে এবং জেনিনের ইবনে সিনা হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে বলে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা সূত্রে জানা গেছে। মূলত গাজার পাশাপাশি ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিমতীরেও প্রায় নিয়মিতই অভিযান চালিয়ে যাচ্ছে।

বেশ কয়েকটি সূত্র ওয়াফাকে জানিয়েছে, ইসরাইলি বাহিনী হাসপাতালটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, অ্যাম্বুলেন্স তল্লাশি চালায় এবং লাউডস্পিকারের মাধ্যমে হাসপাতালটি খালি করার নির্দেশ দেয়।

আলজাজিরা বলছে, চিকিৎসকদের তাদের হাত উঁচু করে এই হাসপাতালটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতালের আঙিনাতেও তল্লাশি করা হয়েছে। এর আগে রাতের আঁধারে ইসরাইলি বাহিনী জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে কমপক্ষে সাতজনকে গ্রেফতার করে এবং এলাকার বহু রাস্তা ভেঙে দেয়।

এদিকে ইসরাইলি বাহিনী জেনিনের হাসপাতাল এলাকাও ঘিরে রেখেছে। আলজাজিরা বলছে, প্রায় ৮০টি ইসরাইলি সামরিক যান জেনিন শহরে প্রবেশ করে এবং শহরের গভর্নরেট হাসপাতালের এলাকাও ঘিরে ফেলে।

বেশ কিছু ভিডিও ফুটেজে হাসপাতালের চিকিৎসকদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা যাচ্ছে। এর আগে তাদের হাত তুলে বেরিয়ে আসতে বলেছিল ইসরাইলি বাহিনী। এ ছাড়া জেনিন শহরের টেলিযোগাযোগ বিঘ্নিত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এতে করে সেখানকার প্রকৃত পরিস্থিতি যথাযথভাবে সামনে আসছে না বলেও জানিয়েছে আলজাজিরা।

এদিকে জেনিন শরণার্থী শিবিরের কাছে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক হাসপাতালটি খালি করার বিষয়ে ইসরাইলি বাহিনীর জারি করা আদেশ মানতে অস্বীকার করেছেন।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০বিস্তারিত পড়ুন

  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী