বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুর-১: বাকশাল, আ.লীগ, জাপা, বিএনপি হয়ে এবার বিএনএমে শাহ জাফর

বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর।
বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করবেন বলেও জানিয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

তিনি বলেন, ফরিদপুর-১ আসনের জনসাধারণকে কোনো অরাজনৈতিক মানুষের হাতে ছেড়ে দিতে পারি না। আমি আমার এলাকার মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমি সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমার বয়সও প্রায় শেষ। এটাই আমার শেষ নির্বাচন। এটাই আমার শেষ রাজনীতি। আশাকরি ফরিদপুর-১ আসনের মানুষ আমাকে ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

শাহ জাফর আরও বলেন, যখন জানতে পেরেছি আওয়ামী লীগের জন্য নিবেদিত ও পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না তখন আমি নির্বাচনে অংশ নিতে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মঙ্গলবার মনোনয়ন পত্র ক্রয় করবো এবং মনোনয়ন পত্র জমা দিবো। সে লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। এসময় তিনি ফরিদপুর-১ আসনের জনসাধারণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শাহ মোহাম্মদ আবু জাফর প্রথমে বাকশালে যোগ দিয়ে ১৯৭৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ফরিদপুর-১ আসন থেকে প্রথমবান সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৬ সালে বাকশালের জোট থেকে নৌকা প্রতীকে দ্বিতীয়বার ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

শাহ্ মোহাম্মদ আবু জাফর ২০০৩ সালে জাতীয় পার্টি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগদান করেন। পরে তিনি ২০০৫ সালে ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) উপ-নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

শাহ মোহাম্মদ আবু জাফর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর বৃহত্তর ফরিদপুরের ডেপুটি কমান্ডার এবং কেন্দ্রীয় বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা