বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের কৃষ্ণনগরে শক্তিহীন ১৮ ব্যক্তির পথচলার ব্যবস্থা করে দিলো সুশীলন

বিশেষ প্রতিনিধি: পথ চলার দিশা ছিল না। থাকবে কী করে। যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সে সংসারে পা হারা পঙ্গু মানুষের পথ চলার ব্যাবস্থা থাকবে এ ভাবাও যে কঠিন। এসব কথা বলতে বলতে চোখের পানি মুছতে থাকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ছোট্ট কিশোর মেহেদী হাসান। মেহেদী হাসান সুশীলনের দেয়া হুইল চেয়ার নিয়ে আবেগে কেঁদে দেয়।

কিশোর মেহেদী হাসান জানায়, তার খুব বাইরে যেতে ইচ্ছে করতো মুক্ত আকাশ দেখতে ইচ্ছে করতো। কিন্তু সে সুযোগ পেতো না। সে জানায় ‘কেউ না বললেও আমি বুঝতে পারতাম আমি বোঝা হয়ে উঠছি। প্রচন্ড ব্যস্ততার এই সময়ে কে কাকে সময় দেবে! সেখানে আমারও কোন অবলম্বন ছিল না। আজ এই হুইল চেয়ার আমাকে মুক্ত আকাশ দেখার সুযোগ করে দিয়েছে। আমি এখন বাইরে যেতে পারবো। চাইলে কাছে দুরে ঘুরতে পারবো।’
সুশীলনের অনগ্রসর এসব বঞ্চিত মানুষের জন্য হুইল চেয়ার উপহার দেয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত কথা সাহিত্যিক গাজী আজিজুর রহমান।

কালিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের আয়োজনে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদনা গ্রামের সুশীলন অফিসে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে বেনাদানা গ্রামের সুশীলনের অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী জনগোষ্ঠির দক্ষতা বৃদ্ধি করে জীবনযাত্রায় সহযোগীতা করা প্রকল্পের আওতায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের মোট ৩৩ টি অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এরমধ্যে ১৮ জনকে হুইল চেয়ার, ৪ জনকে ব্যবসার মালামাল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী। বিশেষ অতিথি ছিলেন দেশ টেলিভিশন ও বিডি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, সুশীলনের উপ-পরিচালক ও বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।

অনুষ্ঠানে বক্তারা বলেন সব মানুষের মতো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। আজ আমরা যারা ভালো আছি তাদেরকে সমাজে প্রতিবন্ধি জনগোষ্টীকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে হবে। সুশীলনের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং উত্তরোত্তর আরো এমন ভালো কাজের উদ্যোগ গ্রহন করার জন্য আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, উপজেলা লেডিসক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, এ্যাড জাফরুল্লাহ ইব্রাহিম, বন্ধু কল্যান ফোরামের কর্মকর্তা সৈয়দ মাহমুদুর রহমান, খুলনা বেতারের শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার, সুশীলনের অডিট অফিসার রবিন্দ্রনাথ মন্ডল, কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান ঢালী প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফলভোগীরাসহ উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

সুশীলন ৩৩ বছর যাবৎ দেশের অবহেলিত জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কাজ করে আসছেন। বেকারত্ব ঘুচিয়ে সাবলম্বি করেছেন হাজার হাজার পরিবারকে। পথ দেখিয়ে আলোর পথে নিয়ে তাকে সমাজের একজন হওয়ার নেপথ্যে বিশেষ অবদান রেখেছেন সুশীলন নামের এই সংগঠন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার